জবি ছাত্রদলের কমিটি ভাঙার গুঞ্জন, নতুন নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা

১৩ মার্চ ২০২৬, ০৩:৩৫ PM , আপডেট: ১৩ মার্চ ২০২৬, ১০:০৮ PM
জবি শাখার নতুন কমিটিতে আলোচিত ছাত্রনেতারা

জবি শাখার নতুন কমিটিতে আলোচিত ছাত্রনেতারা © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনকে ঘিরে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। দলীয় একাধিক সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় কমিটির পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটিও ঘোষণা করা হতে পারে।

এ বিষয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও সরকার দলীয় হুইপ রাকিবুল ইসলাম বলেন, দ্রুতই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হবে। তার এ বক্তব্যের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সম্ভাব্য নেতৃত্ব নিয়েও আলোচনা আরও জোরালো হয়েছে।

জবি শাখার মেহেদী হাসান হিমেল ও শামসুল আরেফিন কমিটি ভাঙার গুঞ্জনে নতুন নেতৃত্ব ঘিরে ক্যাম্পাস ও দলীয় অঙ্গনে তুমুল আলোচনা চলছে। সভাপতি, সাধারণ সম্পাদক পদে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন— ২নং যুগ্ম আহ্বায়ক, সাবেক প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)  মোস্তাফিজুর রহমান রুমী,৩নং যুগ্ম আহ্বায়ক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  এস এম শাহরিয়ার হোসেন, ১ নং যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, যুগ্ম আহ্বায়ক ও সাবেক দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) সাখাওয়াতুল ইসলাম খান পরাগ। এর বাইরে সিনিয়র যুগ্ম আহবায়ক জাফর আহমেদ ও যুগ্ম আহবায়ক মাহামুদুল হাসান খান, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ ও রবিউল আউয়ালের নামও শোনা যাচ্ছে।

দলীয় সূত্র বলছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের নতুন নেতৃত্বকে ঘিরে নেতাকর্মীদের মাঝে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় উঠে আসা সংগঠনটির তিন নেতা মো. শাহরিয়ার হোসেন, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ ও মোস্তাফিজুর রহমান (রুমি)–ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা, আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের কারণে সুপার টু-তে চলে আসতে পারেন। 

জানা গেছে, শরীয়তপুর জেলার সখিপুর থানার বাসিন্দা শাহরিয়ার দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থেকে সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচিতে ভূমিকা রাখছেন বলে সংগঠনের নেতাকর্মীরা জানান। ফ্যাসিস্ট আমলে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাভোগ করেন এবং বিভিন্ন সময়ে পুলিশের হাতে নির্যাতিত হয়। ঢাকা কলেজ এইচএসসি অধ্যয়নকালীন সময় থেকে ঢাকার রাজনীতিতে পরিচিত মুখ শাহরিয়ার। 

ক্যাম্পাসে শিক্ষার্থীদের কল্যাণে নানা উন্নয়নমূলক কাজ করার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। জুলাই আন্দোলনে তিনি সংক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং সামনে থেকে নেতৃত্ব দেন। 

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সুমন সরদার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সময়ে গুম ও পুলিশি নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন কারাবরণ করেছেন বলে দলটির নেতাকর্মীরা জানান।

ময়মনসিংহ জেলার সন্তান  পরাগ মানবিক, সৃজনশীল এবং পরিচ্ছন্ন ছাত্রনেতা হিসেবে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। ক্যাম্পাসে ও আন্দোলন সংগ্রামে বারবার ছাত্রলীগ ও পুলিশের হাতে নির্যাতিত হয়েছেন তিনি। সাহসী ছাত্রনেতা হিসেবে পরিচিত পরাগ অনেকদিন যাবত আছেন নেতৃত্বের আলোচনায়।

পটুয়াখালী জেলার জন্ম নেয়া  রুমি ছাত্রদলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে একাধিকবার গ্রেপ্তার ও কারাভোগ করেছেন বলে জানা যায়। ২০১১ সালে সূত্রাপুর থানা, ২০১৪ সালে কেরানীগঞ্জ দক্ষিণ ইকুরিয়া থানা এবং ২০১৮ সালে প্রেসক্লাব এলাকায় কর্মসূচিতে অংশ নিতে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগের দিন দলীয় কর্মসূচি বাস্তবায়নের সময় এবং ২০২১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর কর্মসূচি পালন করতে গিয়ে তাকে আবারও গ্রেপ্তার করা হয়। সর্বশেষ ২০২১ সালের ২৩ আগস্ট তাকে ডিবি পুলিশ আটক করে বিভিন্ন মামলায় কারাগারে পাঠানো হয়। পরে প্রায় ৪৭ দিন কারাভোগ শেষে একই বছরের ৮ অক্টোবর তিনি কারামুক্ত হন।

এ ছাড়াও কমিটিতে আলোচনায় রয়েছে বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল এবং কে এম মাহমুদ হাসান। মাহমুদ হাসানের গ্রামের বাড়ি বরিশাল ও রবিউল আউয়ালের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ। 

রবিউল আউয়াল ও মাহমুদ হাসান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্বের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং রাজপথের সক্রিয় নেতা হিসেবে পরিচিত। তারা দীর্ঘদিন ধরে বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত থেকে ক্যাম্পাসে দলীয় কর্মসূচি পালন ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে ভূমিকা রাখছেন। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক মামলা ও প্রতিকূলতার সম্মুখীন হলেও তারা জবি ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে কাজ করেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্রদলসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ অনেক আগে শেষ হয়েছে। ফলে যেকোনো সময় সংগঠনটির নতুন নেতৃত্ব ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ইউরোপীয়ান ইউনিয়নে যোগ দিচ্ছে উত্তর আমেরিকার এক দেশ 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২৬ সেপ্টেম্ব…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১২
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়া ম্যাকলেমোরের সমর্থনে এড শির…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
আরব সাগরে ভারত-পাকিস্তানের যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9