সেচের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে  প্রাণ গেল মুয়াজ্জিনের

২৪ জুলাই ২০২৫, ০২:০০ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ১১:০৪ AM
 বিদ্যুৎস্পৃষ্টে  প্রাণ গেল মুয়াজ্জিনের

বিদ্যুৎস্পৃষ্টে  প্রাণ গেল মুয়াজ্জিনের © টিডিসি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে  সেচের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দল হামিদ (৬৫) নামের এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই)  সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুয়াজ্জিন ওই গ্রামের মৃত হবিউল্ল্যার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম সোহেল।

 ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম সোহেল বলেন, বৃহস্পতিবার সকালে মুয়াজ্জিন আব্দুল হামিদ আমনের জমিতে সেচ দিয়ে পানি দেয়ার জন্য যান। এ সময় সেচের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। নিহত আব্দুল হামিদ স্থানীয় একটি মসজিদে দীর্ঘ দিন ধরে মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন।

 

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬