ফেসবুকে ‘মৃত্যু’ নিয়ে ভিডিও পোস্টের ৩ ঘণ্টার পর বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

২১ জুন ২০২৫, ১২:১২ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৬:১০ PM
মোহাম্মদ শহিদুল ইসলাম

মোহাম্মদ শহিদুল ইসলাম © সংগৃহীত

‘মানুষ কতই না অদ্ভুত। একবার চিন্তা করে না আগামীকাল বাঁচবে কি না! শুধু চিন্তা করে কাকে কীভাবে ঠকানো যায়। এটাই হলো মানুষরূপী বাস্তব জীবনের কথা।’ নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই কথাগুলো বলে একটি ভিডিও পোস্ট করেছিলেন মোহাম্মদ শহিদুল ইসলাম (২৫)। ভিডিও পোস্টের মাত্র তিন ঘণ্টা পরই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।

শুক্রবার (২০ জুন) বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম আহম্মদ ছফার ছেলে। পেশায় ছিলেন দিনমজুর। চার বোনের একমাত্র ভাই শহিদুলের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। চার বোনের মধ্যে মাত্র একজন বিবাহিত।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে আসছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী সবচেয়ে বড় রণতরি

স্থানীয় বাসিন্দা মো. দিদার হোসেন জানান, শহিদুল নিজ ঘরের নির্মাণকাজে মিস্ত্রিদের সাহায্য করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শহিদুলের মৃত্যুতে পরিবার, বন্ধু ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একসময় যিনি জীবনের কঠিন বাস্তবতা নিয়ে কথা বলতেন, সেই শহিদুলই হয়ে গেলেন বাস্তবতার সবচেয়ে করুণ উদাহরণ।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950