জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

১৪ জুন ২০২৫, ০৭:৫৩ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ১২:৫৮ PM
 অলি চৌধুরী

অলি চৌধুরী © টিডিসি সম্পাদিত

হবিগঞ্জের নবীগঞ্জে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অলি চৌধুরী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহিদ মিয়া (৩০) নামে  একজন গুরুতর আহত হয়েছেন। 

শনিবার (১৪ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার রাইয়াপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামান। 

নিহত অলি চৌধুরী রাইয়াপুর গ্রামের রঙ্গ চৌধুরীর ছেলে। আহত আহিদ মিয়া একই উপজেলার কাদিপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাইয়াপুর বড় বাড়ি জামে মসজিদের পাশে অবস্থিত একটি পুরোনো জাম গাছে অলি চৌধুরী ও আহিদ মিয়া জাম পাড়ার জন্য উঠেন। এ সময় গাছের ডালে লেগে থাকা বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত স্পর্শ করলে  দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। 

সেখানে কর্তব্যরত চিকিৎসক অলি চৌধুরীকে মৃত ঘোষণা করেন। আহত আহিদ মিয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসা সিলেটে চলছে। 

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬