সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাল বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ‘ছোট্ট স্বপ্ন’

১৪ মার্চ ২০২৬, ০৩:৪৫ PM , আপডেট: ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৯ PM
ছোট্ট স্বপ্ন স্কুলের শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ছোট্ট স্বপ্ন স্কুলের শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। © টিডিসি ফটো

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের উৎসবের আনন্দ ভাগ করে নিতে প্রতি বছরের মতো এবারও ঈদ সামগ্রী উপহার দিয়েছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন 'ছোট্ট স্বপ্ন'। শনিবার (১৪ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে 

অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফার্মেসির বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেসুর রহমান, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. সুলতানা রাজিয়া। আরো উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং সমাজবিজ্ঞান বিভাগের মডারেটর সৈয়দ নাঈমুর রহমান সোহেল ও কেশব চন্দ্র বিশ্বাস এবং উপস্থিতি ছিলেন ছোট্ট স্বপ্নের নবম কমিটির সভাপতি তাহমিদ জাকি, অষ্টম কমিটির সহসভাপতি আকাশ মন্ডল এবং বর্তমান কমিটির সভাপতি মো. আব্দুল আজিম শেখ, সহসভাপতি সাকিব মোল্লা, মো. জাকিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. রকি আলীসহ সংগঠনের স্বেচ্ছাসেবীদের উপস্থিতিতে শতাধিক কোমলমতি শিশুর হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। উপহার হাতে পেয়ে শিশুদের মুখে দেখা যায় আনন্দের ঝিলিক।

'স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই, শিক্ষার আলো ছড়াতে চাই'— এই মূলমন্ত্রকে সামনে রেখে তারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ যেন সমাজের প্রতিটি শিশুর জীবনে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই আজকের এই ক্ষুদ্র প্রয়াস।

এসময় বক্তারা বলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এই তরুণ শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগ সমাজের বিত্তবানদের অনুপ্রাণিত করবে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের আধুনিক প্রাঙ্গণে একদল প্রাণবন্ত তরুণের সাথে শিশুদের এই মিলনমেলা এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

উল্লেখ্য, 'ছোট্ট স্বপ্ন' সংগঠনটি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্ল্যাটফরম, যা মূলত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9