ডাব পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

০৩ আগস্ট ২০২৫, ০৭:৫৬ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে গাছ থেকে ডাব পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হিরা মিয়া (৫০) নামের এক ডাব ব্যবসায়ীর মৃত্যু হয়েছেন। রবিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দাঁমগাও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ডাব ব্যবসায়ী উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ডাউকি গ্রামের মৃত একরামুল হাসানের ছেলে।

তিনি বিভিন্ন জায়গা থেকে ডাব ক্রয় করে বিক্রি করেন। রবিবার রামগোপালপুর ইউনিয়নের দাঁমগাও গ্রামের এক ব্যক্তির গাছের ডাব ক্রয় করেন হিরা মিয়া। পরে নিজেই ডাব পাড়তে গাছের ওপরে উঠেন। এ সময় গাছের ডালের সঙ্গে জড়িয়ে থাকা বিদ্যুতের তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে তিনি গাছের ওপরেই মারা যান।

খবর পেয়ে গৌরীপুর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে গাছের ওপর থেকে হিরার মরদেহ নামিয়ে আনে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বাগেরহাটে মুদি ব্যবসায়ীর গোডাউন থেকে ১৫ হাজার লিটার ভোজ্য ত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি ছাত্রশক্তির নেতৃত্বে হাসিব-রাইয়ান-রিপন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ স্থগিত হওয়া সেই রাবিপ্রবি ছাত্রদল নেতা ও ঠিকাদারের ফোনাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আওয়ামী লীগের মিছিলের পেছনে জামায়াতের হাত রয়েছে: রাশ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন ৮ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ-তৌহিদ সিয়াম
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9