কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

০৯ আগস্ট ২০২৫, ০৮:৪০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০২:২১ PM
ইকরা

ইকরা © সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়েবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইকরা (৭) নামের এক শিশু মারা গেছে। শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকরা একই গ্রামের মাহাবুবল হকের মেয়ে। গ্রামে তার চাচাতো বোনের বিয়েতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিয়ে উপলক্ষে বাড়ির আঙিনা লাল-নীল বাতি দিয়ে সাজানো হয়েছিল। এ সময় ইকরা তার চাচাতো বোনের সঙ্গে এই বাতি ধরে খেলছিল। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পর্শ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। তবে জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই ইকরা মারা গেছে।

ফেনী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।

চৌদ্দগ্রাম থানার এসআই তারেক হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্টে শিশু নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬