আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজশিক্ষার্থীর মৃত্যু

০৯ জুলাই ২০২৫, ০৭:৩৫ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৯:২৫ AM
মো. মাসুদুল হাসান রানা

মো. মাসুদুল হাসান রানা © সংগৃহীত

চট্টগ্রামে গোয়ালঘরের মেরামতকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের বাথুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মো. মাসুদুল হাসান রানা (২৪)। তিনি বাথুয়াপাড়া শেখ আহমদ বাড়ির মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে ও পটিয়া উপজেলার খলিল মীর ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির গোয়ালঘরে মেরামতের কাজ করছিলেন মাসুদ। এ সময় ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় গ্রাম পুলিশ মো. বাহার উদ্দীন বলেন, সকালে গোয়ালঘরের কাজ করার সময় মাসুদ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। মাসুদ তিন বোন ও এক ভাইয়ের মধ্যে দ্বিতীয় ছিলেন।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই মারা গেছেন রানা।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬