আনোয়ারায় প্রাইভেট কার-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ 

২১ মে ২০২৫, ০৫:৫৭ PM , আপডেট: ২১ মে ২০২৫, ০৬:৫৪ PM
কার-সিএনজির সংঘর্ষ

কার-সিএনজির সংঘর্ষ © টিডিসি ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। আজ বুধবার (২১ মে) উপজেলার বরুমছড়া ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

আহতরা হলেন, বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার ছৈয়দ নূর (৩৬), একই উপজেলার বৈলছড়ি এলাকার নার্গিস আক্তার (৩৬) এবং ফখরুদ্দিন(২৬)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আনোয়ারা-বাঁশখালী সড়কে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী একটি প্রাইভেট কার বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে সিএনজির যাত্রীসহ অন্তত ৩ জন আহত হন।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর আহতদের সেখানে নিয়ে গেলে, আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সালমা আকতার। তিনি বলেন, ‘দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয়।’

আরও পড়ুন: বিএনপির ৩১ দফা জনগণকে বোকা বানানোর কিছু কাগজপত্র: নাসীরুদ্দীন পাটোয়ারী

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬