মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজশিক্ষার্থীর মৃত্যু

১৯ জুলাই ২০২৫, ০৯:৩৭ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৮:৩১ PM
শাহরিয়ার আকিব

শাহরিয়ার আকিব © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে নির্মাণাধীন ঘরের জন্য মোটরে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহরিয়ার আকিব (২৪) নামের এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ জুলাই) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার জোরারগঞ্জ থানার ওচমানপুর ইউনিয়নের গিনাজি ভূঞা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি একই গ্রামের বাসিন্দা, প্রয়াত আব্দুল আজিজের বড় ছেলে।

শাহরিয়ারের ছোট ভাই আদর বলেন, ‘আমাদের বাড়িতে নির্মাণকাজ হচ্ছিল। ভাই মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আমি আর মা মিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিই, কিন্তু তখন আর কিছুই করার ছিল না।’

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬