অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চালকের

০৯ জুলাই ২০২৫, ০৮:১০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০১:০৫ AM
শাহজাহান মিয়া

শাহজাহান মিয়া © সংগৃহীত

শেরপুরে ব্যাটারিচালিত অটোরিকশার বিদ্যুতের লাইন থেকে চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে ঝিনাইগাতী উপজেলার গৌরিপুর ইউনিয়নের বনগাঁও পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহজাহান মিয়া (২৬) একই গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে প্রতিদিনের মতো শাহজাহান তার ব্যাটারিচালিত অটোরিকশাটি নিজ বাড়িতে চার্জে দিয়ে রাখেন। পরে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে অটোরিকশার চার্জার থেকে বিদ্যুৎ সংযোগ খুলতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি আহত হন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমীন বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬