খানসামায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের সেনপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনিত সেন (৩০) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনিত সেন ওই এলাকার সত্যেন সেনের ছেলে এবং সম্প্রতি দিনাজপুর সরকারি কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে পাশের কাকুর বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের স্পর্শে আহত হন অনিত। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুব্রত হালদার ঘটনাটি নিশ্চিত করেছেন।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬