লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রদল নেতার মৃত্যু

২৫ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ PM
নিহত রাকিব

নিহত রাকিব © সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবের মৃত্যু হয়েছে। গরম পানি প্রস্তুতির সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসার ফলে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে রায়পুর উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাকিব নিজ বাড়ির মুরগির ফার্মে গরম পানি প্রস্তুত করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনাটি টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে  চিকিৎসক ডা. সোহেল রানা তাকে মৃত ঘোষণা করেন।

রাকিবের আকস্মিক মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তিনি ছিলেন একজন ভদ্র, মিশুক ও সংগঠনে সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তার মৃত্যুতে রায়পুর সরকারি কলেজ ছাত্রদলসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।

ছাত্রদল নেতাকর্মীরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬