ভোলার তজুমদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

০৫ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি

ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মানিক (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছেন। রবিবার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মানিক উপজেলার শম্ভুপুর ইউনিয়নের মন্তাজ মাস্টার বাড়ির প্রবাসী মোহাম্মদ নাসির মিয়ার ছেলে।

জানা গেছে, নিজ বাড়িতে বিদ্যুৎ লাইনের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন মানিক। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত হোসেন জানান, সকাল ৯টা ৪৫ মিনিটে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহব্বত খান বলেন, ঘটনাটিতে একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে।

৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬
নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬