যুদ্ধে সৌদিতে আটকা মুশফিক, ঢাকায় ফেরার আকুতি

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৬ PM
মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম © সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে পাল্টা প্রতিক্রিয়া শুরু করেছে ইরানও, এতে মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র অস্থিরতা চলছে। এই সংকটময় পরিস্থিতিতেই আটকা পড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিম। উমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন তিনি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) তার ঢাকায় ফেরার কথা থাকলেও চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ। ফলে কবে দেশে ফিরতে পারবেন, তা অনিশ্চিত। বর্তমানে জেদ্দা বিমানবন্দরেই অবস্থান করছেন তিনি।

এ নিয়ে এক ফেসবুক পোস্টে মুশফিক লেখেন, ‘সবাইকে আসসালামু আলাইকুম। আমি কয়েকদিন আগে উমরাহ হজের জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ্, আমার হজ (উমরাহ) শেষ করেছি এবং আজ দুবাই হয়ে (এমিরেটস এয়ারলাইন্সে) বাংলাদেশে ফেরার কথা ছিল। আমরা আজ সকালে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ইকে ০৮০৬ ফ্লাইটে রওয়ানা হয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধের কারণে সমস্ত ফ্লাইট জেদ্দায় ফিরে এসেছে।’ 

তিনি আরও লেখেন, ‘এখন আমি আরও হাজার হাজার যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছি। একমাত্র মহান আল্লাহই জানেন আমরা অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে কখন এবং কীভাবে ঢাকা পৌঁছাতে পারব।’ 

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে পিএসসির সঙ্গে আলোচনা চলছ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র‍্যাকের পৃষ্ঠপোষকতায় ইবিতে স্থাপিত হচ্ছে ‘ক্যারিয়ার হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও পুষ্টি নিশ্চিত অত্যন্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারিকরণের ৮ বছর পর ৫ শিক্ষককে এডহক নিয়োগ দিল মন্ত্রণালয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক কুমনে ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না দিলেই লুট-নির্যাতন, যমুনার চরে জিম্মি বাথানমালিকেরা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9