শততম টেস্টে সেঞ্চুরির পর ফিফটি মুশফিকের

২২ নভেম্বর ২০২৫, ১২:৩৬ PM
মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম © সংগৃহীত

শততম টেস্ট যেন রাঙিয়েই চলছেন মুশফিকুর রহিম। সেঞ্চুরির ইনিংসের পর এবার দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামতেই তুলে নেন হাফ সেঞ্চুরি। ৭৮ বলে আসে তার টেস্ট ক্যারিয়ারের ২৮তম অর্ধশতক। এরই মধ্যে মুমিনুলের সঙ্গে তার জুটি শতরান পেরিয়েছে।

এর আগে, চতুর্থ দিনের সকালে মাত্র ৬ বলের ব্যবধানে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ। তবে সেখান থেকে দলের হাল ধরেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। তাদের স্থির জুটিতে দ্রুতই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। এই জুটির অর্ধশত রানের পার ছোঁয়।

হাফ-সেঞ্চুরি পূর্ণ করে সত্তরের ঘরে পৌঁছে লাঞ্চ বিরতিতে যান মুমিনুল। আর শততম টেস্টে নামা মুশফিকও হাফ-সেঞ্চুরির একদম কাছেই ছিলেন। ৬৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৮০, লিড বেড়ে ৪৯১ রানে দাঁড়ায়।

এর আগে, দিনের শুরুতেই সাদমান ইসলাম ও মুমিনুল হকের জুটিতে মাত্র ৪৯ বলেই পঞ্চাশ আসে। কিন্তু পরে দ্রুতই শুরু হয় বিপদ। অ্যান্ডি ম্যাকব্রাইনের নিচু হয়ে আসা বলে এলবিডব্লিউ হয়ে ৭৮ রান করে ফেরেন সাদমান। ভাঙে ৫৪ রানের জুটি। এর কিছু পরই বিদায় নেন নাজমুল হোসেন শান্ত। জর্ডান নিলের বাড়তি বাউন্সে গালিতে সহজ ক্যাচ দেন তিনি। পাঁচ বলে করেন মাত্র ১ রান।

এরও আগে, বিশাল লিড নিয়ে মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। আয়ারল্যান্ডকে প্রথম ইনিংসে ২৬৫ রানে থামানোর পর ব্যাট হাতে দাপট দেখিয়ে দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ১৫৬। অবশ্য দিনের শেষ বিকেলে আউট হন মাহমুদুল হাসান জয়, ৬০ রান করে ফেরেন এই ওপেনার।

আর ৫ উইকেটে ৯৮ রান থেকে তৃতীয় দিন শুরু করেছিল আয়ারল্যান্ড। টাকার (৭৫), জর্ডান নিল (৪৯) ও স্টিফেন ডোহেনির (৪৬) ইনিংসে ভর করে আরও ১৬৭ রান যোগ করে ২৬৫ রানে অলআউট হয় সফরকারীরা।

জবিতে শীতকালীন ছুটি পুনর্বহালের দাবিতে জকসুর স্মারকলিপি, আশ…
  • ২৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এক কক্ষে অংশ নেওয়া ৫০ জনের স…
  • ২৯ নভেম্বর ২০২৬
সিপিআর কীভাবে দেবেন, জেনে নিন সহজে
  • ২৯ নভেম্বর ২০২৬
শামীম ওসমানের নেতাকর্মীদের সঙ্গে ‘সুসম্পর্ক’, এমপিপুত্রকে শ…
  • ২৯ নভেম্বর ২০২৬
প্রতিদিন সকালে ডিম খাচ্ছেন, বড় বিপদ ডেকে আনছেন না তো 
  • ২৯ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের বদলির দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ
  • ২৯ নভেম্বর ২০২৬