পাহাড়সমান লক্ষ্য আয়ারল্যান্ডের, জিততে গড়তে হবে বিশ্বরেকর্ড

২২ নভেম্বর ২০২৫, ১২:৫৬ PM
মুশফিকুর রহিম ও মুমিনুল হক

মুশফিকুর রহিম ও মুমিনুল হক © সংগৃহীত

মিরপুর টেস্টের চতুর্থ দিনে অনেকটা ওয়ানডে ছন্দেই ব্যাটিং শৈলী দেখিয়েছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। এতে দিনের শুরুতে সাদমান ও শান্তর দ্রুত বিদায়ের পরও আয়ারল্যান্ডকে ম্যাচে ফেরার কোনো সুযোগই দেননি তারা। সবমিলিয়ে আধিপত্য বিস্তার করে আইরিশদের সামনে ৫০৮ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ। 

মূলত মুমিনুলের সেঞ্চুরি ছুঁয়ে নেওয়ার প্রত্যাশাতেই দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। তবে ১১৮ বলে ৮৭ রান করে গাভিন হোয়ের বলে সিলি মিড-অফে এই ব্যাটার ক্যাচ দিলে সঙ্গে সঙ্গেই ইনিংস ঘোষণা করেন অধিনায়ক শান্ত। অবশ্য, মুশফিক তখন ৮১ বলে ৫৩ রানে অপরাজিত। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২৯৭।

এদিকে টেস্ট ক্রিকেটের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের, ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রানের লক্ষ্য ছুঁয়েছিল তারা। অর্থাৎ বাংলাদেশকে হারাতে আয়ারল্যান্ডকে গড়তে হবে নতুন বিশ্বরেকর্ড।

শনিবার (২২ নভেম্বর) হোম অব ক্রিকেটে চতুর্থ দিনের সকালে মাত্র ৬ বলের ব্যবধানে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ। অ্যান্ডি ম্যাকব্রাইনের নিচু হয়ে আসা বলে এলবিডব্লিউ হয়ে ৭৮ রান করে ফেরেন সাদমান। এতে মুমিনুলের সঙ্গে তার ৫৪ রানের জুটি ভাঙে।

এর কিছু পরই বিদায় নেন নাজমুল হোসেন শান্ত। জর্ডান নিলের বাড়তি বাউন্সে গালিতে সহজ ক্যাচ দেন তিনি। পাঁচ বলে করেন মাত্র ১ রান।

আরও পড়ুন : বিশ্বকাপে প্রথম পদক নিশ্চিত করল বাংলাদেশ

সেখান থেকে দলের হাল ধরেন মুমিনুল ও মুশফিক। তাদের স্থির জুটিতে দ্রুতই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। এই জুটির অর্ধশত রানের পার ছোঁয়। আর হাফ-সেঞ্চুরি পূর্ণ করে সত্তরের ঘরে পৌঁছে লাঞ্চ বিরতিতে যান মুমিনুল। অন্যদিকে শততম টেস্টে নামা মুশফিকও হাফ-সেঞ্চুরির একদম কাছেই ছিলেন।

এরও আগে, বিশাল লিড নিয়ে মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। আয়ারল্যান্ডকে প্রথম ইনিংসে ২৬৫ রানে থামানোর পর ব্যাট হাতে দাপট দেখিয়ে দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ১৫৬। অবশ্য দিনের শেষ বিকেলে আউট হন মাহমুদুল হাসান জয়, ৬০ রান করে ফেরেন এই ওপেনার।

আর ৫ উইকেটে ৯৮ রান থেকে তৃতীয় দিন শুরু করেছিল আয়ারল্যান্ড। টাকার (৭৫), জর্ডান নিল (৪৯) ও স্টিফেন ডোহেনির (৪৬) ইনিংসে ভর করে আরও ১৬৭ রান যোগ করে ২৬৫ রানে অলআউট হয় সফরকারীরা।

শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধ…
  • ০৭ নভেম্বর ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতার আয়োজন করছে উইকিস্কলার, রেজ…
  • ০৭ নভেম্বর ২০২৬
ডাবল সেঞ্চুরি পেতে হৃদয়ে ভরসা তাসকিন, সাদমানের বদলে কেউ ব্য…
  • ০৭ নভেম্বর ২০২৬
সবার ওপরে পরিমনি, আছেন মেহজাবিনও—শীর্ষ দশে কারা
  • ০৭ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950