পাঁচ শ ছুঁই ছুঁই লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

২২ নভেম্বর ২০২৫, ১১:৫৭ AM
মুমিনুল হক ও মুশফিকুর রহিম

মুমিনুল হক ও মুশফিকুর রহিম © সংগৃহীত

ঢাকা টেস্টের চতুর্থ দিনের সকালে মাত্র ৬ বলের ব্যবধানে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ। তবে সেখান থেকে দলের হাল ধরেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। তাদের স্থির জুটিতে দ্রুতই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। এই জুটির অর্ধশত রানের পার ছোঁয়।

হাফ-সেঞ্চুরি পূর্ণ করে সত্তরের ঘরে পৌঁছে লাঞ্চ বিরতিতে যান মুমিনুল। আর শততম টেস্টে নামা মুশফিকও হাফ-সেঞ্চুরির একদম কাছেই আছেম। ৬৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৮০, লিড বেড়ে ৪৯১ রানে দাঁড়িয়েছে।

এর আগে, দিনের শুরুতেই সাদমান ইসলাম ও মুমিনুল হকের জুটিতে মাত্র ৪৯ বলেই পঞ্চাশ আসে। কিন্তু পরে দ্রুতই শুরু হয় বিপদ। অ্যান্ডি ম্যাকব্রাইনের নিচু হয়ে আসা বলে এলবিডব্লিউ হয়ে ৭৮ রান করে ফেরেন সাদমান। ভাঙে ৫৪ রানের জুটি।

আরও পড়ুন : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

এর কিছু পরই বিদায় নেন নাজমুল হোসেন শান্ত। জর্ডান নিলের বাড়তি বাউন্সে গালিতে সহজ ক্যাচ দেন তিনি। পাঁচ বলে করেন মাত্র ১ রান।

এরও আগে, বিশাল লিড নিয়ে মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। আয়ারল্যান্ডকে প্রথম ইনিংসে ২৬৫ রানে থামানোর পর ব্যাট হাতে দাপট দেখিয়ে দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ১৫৬। অবশ্য দিনের শেষ বিকেলে আউট হন মাহমুদুল হাসান জয়, ৬০ রান করে ফেরেন এই ওপেনার।

আর ৫ উইকেটে ৯৮ রান থেকে তৃতীয় দিন শুরু করেছিল আয়ারল্যান্ড। টাকার (৭৫), জর্ডান নিল (৪৯) ও স্টিফেন ডোহেনির (৪৬) ইনিংসে ভর করে আরও ১৬৭ রান যোগ করে ২৬৫ রানে অলআউট হয় সফরকারীরা।

শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধ…
  • ০৭ নভেম্বর ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতার আয়োজন করছে উইকিস্কলার, রেজ…
  • ০৭ নভেম্বর ২০২৬
ডাবল সেঞ্চুরি পেতে হৃদয়ে ভরসা তাসকিন, সাদমানের বদলে কেউ ব্য…
  • ০৭ নভেম্বর ২০২৬
সবার ওপরে পরিমনি, আছেন মেহজাবিনও—শীর্ষ দশে কারা
  • ০৭ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950