১৪ ম্যাচ কম খেলেই সাকিবের রেকর্ডে ভাগ বসালেন তাইজুল

২১ নভেম্বর ২০২৫, ০৪:৫৭ PM
তাইজুল ইসলাম

তাইজুল ইসলাম © সংগৃহীত

বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের এক নির্ভরযোগ্য বলার তাইজুল ইসলাম। লাইন লেন্থ বজায় রেখে টানা বল করার অনন্য বৈশিষ্ঠ্য রয়েছে তার। বাংলাদেশ দলের এই বাঁহাতি স্পিনার এক অনন্য মাইলফলক ছুঁয়েছেন। সাকিব আল হাসান থেকে ১৪ ম্যাচ কম খেলে তাঁর রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।

৫৭ টেস্টে ২৪৬ উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে ২৪৬ উইকেট নিতে সাকিব আল হাসান খেলেছেন ৭১ টেস্ট। এদিন ম্যাথিউ হামফ্রেসের উইকেট নিয়ে সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলেন তিনি।

টেস্টে সাকিবের ৪ উইকেট আছে ১১ বার। তাইজুল তার চেয়ে ১ বার এগিয়ে ছিলেন আগেই। আজকের ৪ উইকেট সহ এখন তাইজুল ৪ উইকেটের পতন ঘটালেন ১৩ বার।

তার মানে টেস্টে সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের সর্বাধিক উইকেট শিকারী হতে তাইজুলের দরকার আর একটি উইকেট। হয়তো দ্বিতীয় ইনিংসেই বাঁহাতি স্পিনার তাইজুল টপকে যাবেন সাকিবকে।

৫৬ টেস্টে ২০৯ উইকেট নিয়ে এই তালিকায় তিন নম্বরে মেহেদী হাসান মিরাজ। ৩৩ টেস্টে ১০০ উইকেট শিকারি মোহাম্মদ রফিক চার নম্বরে। ৩৬ টেস্টে ৭৮ উইকেট নিয়ে সেরা পাঁচে এখনও মাশরাফি বিন মর্তুজা।

‘আমার ৫ ভাগনে–ভাগনি মারা গেছে, বড় ভাগনির সন্তানও মারা গেছে’…
  • ১৭ অক্টোবর ২০২৬
‘হঠাৎ দরজা খুলে দেখি, কিছুই দেখা যাচ্ছে না, তাৎক্ষণিক আমি ও…
  • ১৭ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণ জব্দ
  • ১৭ অক্টোবর ২০২৬
আলোচিত যুব উন্নয়নের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৩৮৬
  • ১৭ অক্টোবর ২০২৬
পাবনায় গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের
  • ১৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে …
  • ১৭ অক্টোবর ২০২৬