শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩ PM
পাকিস্তান ক্রিকেট দল

পাকিস্তান ক্রিকেট দল © টিডিসি ফটো

সাহিবজাদা ফারহানের রেকর্ড সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক জয় পেলেও বিশ্বকাপ থেকে বিদায় নিল পাকিস্তান। সেমিতে যেতে হলে এই ম্যাচে জয়ের পাশাপাশি নিউজিল্যান্ডকে নেট রানরেটে পেছনে ফেলতে লঙ্কানদের ১৪৭ রান বা তার কম রানে আটকাতে হতো পাকিস্তানকে। তবে সেটি করতে ব্যর্থ হওয়ায় রানরেটের মারপ্যাঁচে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে পাকিস্তান এবং একই সঙ্গে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে সাহিবজাদা ফারহানের দুর্দান্ত সেঞ্চুরিতে ৮ উইকেট হারিয়ে ২১২ রানের পাহাড়সম পুঁজি গড়ে পাকিস্তান। তবে সেমিফাইনালের সমীকরণ মেলাতে হলে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারানোর চ্যালেঞ্জ ছিল তাদের সামনে। লঙ্কানদের ইনিংস ১৪৭ রান পার করার সাথে সাথেই মূলত নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের বিদায়।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পাথুম নিশাঙ্কাকে হারায় শ্রীলঙ্কা। ইনফর্ম এই ব্যাটার ৭ বল খেলে করেছেন মাত্র ৩ রান। তার বিদায়ে ৮ রানে ভাঙে উদ্বোধনী জুটি। আরেক ওপেনার কামিল মিশরা উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ৪ চার ও এক ছক্কায় ১৫ বলে করেছেন ২৬ রান। ৩৩ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ে বেশ বিপাকে পড়ে লঙ্কানরা। দলের বিপদে তখন হাল ধরেন চারিথ আসালঙ্কা ও পবন রথনায়েকে। দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৪২ রান। তবে ২৫ রান করে আসালঙ্কা সাজঘরে ফিরলে চাপে পড়ে স্বাগতিকরা।

এরপর কামিন্দু মেন্ডিস ও জানিথ লিয়ানাগে দ্রুতই ফিরেছেন, যাদের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। তাতে আরও একবার বিপদে পড়ে লঙ্কানরা। তবে এবার অভিজ্ঞ দাসুন শানাকাকে সঙ্গে নিয়ে দুর্দান্ত জুটি গড়েন লিয়ানাগে, যা তাদের ম্যাচে ফিরিয়ে আনে। শেষ পর্যন্ত লঙ্কানরা ২০ ওভারে ৬ উইকেটে ২০৭ রান তুলতে সক্ষম হয়। ৩২ বলে ফিফটি স্পর্শ করে অপরাজিত আছেন লিয়ানাগে এবং ৩১ বলে শানাকা অপরাজিত ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে সৌম্য, কিন্তু কেন?
  • ১৬ জুন ২০২৬
বিদেশে ডিম নিক্ষেপ-বিশৃঙ্খলা তাদের হতাশা ও রাজনৈতিক দেউলিয়া…
  • ১৬ জুন ২০২৬
বিসিপিএসের সভাপতি ডা. মওদুদ, সচিব ডা. ইমতিয়াজ ফারুক
  • ১৬ জুন ২০২৬
এবার বিদ্যালয়ের নাম বদলে মায়ের নামে করার আবদার বিএনপি এমপির
  • ১৬ জুন ২০২৬
আর্জেন্টিনাকে কাঁপানো সেই রেনার্ড এবার তিউনিসিয়ার ডাগআউটে
  • ১৬ জুন ২০২৬
একনেকে ৫ মেগা প্রকল্পের অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি টাকা
  • ১৬ জুন ২০২৬
×