শ্রীলঙ্কাকে যত রানে আটকাতে হবে পাকিস্তানের

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৭ PM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৪ PM
পাকিস্তান দল

পাকিস্তান দল © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের কঠিন সমীকরণের ম্যাচে আরেকটি সেঞ্চুরির দেখা পেলেন শাহিবজাদা ফারহান। তার রেকর্ড গড়ার ম্যাচে বিশ্বকাপে টিকে থাকার ম্যাচে ২১২ রানের সংগ্রহ পেয়েছে দ্য গ্রিন ম্যানরা। শেষ চারে উঠতে শ্রীলঙ্কাকে ১৪৭ রানের মধ্যে আটকাতে হবে সালমান আলি আগার দলের।

মানে, শ্রীলঙ্কা যদি ১৪৮ রান করেই ম্যাচ জিতে যায়, তাহলেই পাকিস্তানকে বিদায় নিতে হবে। সমান ৩ পয়েন্টে সেমিফাইনালে উঠবে নিউজিল্যান্ড।

ফারহান ও ফখর জামানের রেকর্ডগড়া ওপেনিং জুটিতে উড়ন্ত সূচনা পায় দ্য গ্রিন ম্যানরা। দুজন মিলে বিনা উইকেটে ১৭৬ রান তোলেন। তবে ইনিংসটা আরও বড় হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু হঠাৎ ধসে পড়ে মিডল-অর্ডার। মাত্র ৩৪ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে ১৭৬/০ থেকে ২১২/৮ থামে পাকিস্তানের ইনিংস।

পাল্লেকেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ৬৪ রান তোলে পাকিস্তান। দশম ওভার শেষ হওয়ার এক বল আগে দলীয় তিন অঙ্ক পূর্ণ হয় দ্য গ্রিন ম্যানদের। ততক্ষণে হাফ-সেঞ্চুরি তুলে নেন ফারহান। একইসঙ্গে এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের নতুন রেকর্ডও গড়েন।

দুজনের জুটিতে ১৪তম ওভারের শেষ বলে দেড়শ পার করে পাকিস্তান। তবে ১৭৬ রানের জুটি ভেঙে ফখরকে ফেরান দুশ্মন্ত চামিরা। ৪২ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৪ রান করে বোল্ড হন এই ওপেনার।

এর আগে চলতি আসরেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টিম সেইফার্ট ও ফিন অ্যালেন গড়া ১৭৫ রানের জুটিকে ছাড়িয়ে যান তারা।

ইনিংসের ১৯তম ওভারের প্রথম বলে সেঞ্চুরি পূর্ণ করেন ফারহান। এতে বিশ্বমঞ্চে এক আসরে দুটি সেঞ্চুরি করা প্রথম ব্যাটার বনে যান তিনি। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি রয়েছে বাবর আজমের। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় ফারহান ও ক্রিস গেইল আছেন।

৫৯ বলে ৯ চার ও ৫ ছক্কায় সেঞ্চুরি স্পর্শ করেন ফারহান। তবে শেষ ওভারের প্রথম বলে তার ইনিংসের সমাপ্তি ঘটে। কামিন্দু মেন্ডিসের বলে জেনিথ লিয়ানাগে ক্যাচ নেন। ৬০ বলে ৯ চার ও ৫ ছক্কায় ১০০ রান করে ফেরেন তিনি। চলতি আসরে ৬ ইনিংসে ৯৫ দশমিক ৭৫ গড়ে তার সংগ্রহ ৩৮৩ রান।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬