নির্যাতনের শিকার হয়ে গাছের মগডালে নারী, উদ্ধারে ফায়ার সার্ভিস 

০১ মার্চ ২০২৬, ০১:৫৩ PM
গাইবান্ধা সদর উপজেলার একটি গ্রামে গাছের মগডালে উঠে পড়া নারী

গাইবান্ধা সদর উপজেলার একটি গ্রামে গাছের মগডালে উঠে পড়া নারী © টিডিসি ফটো

পারিবারিক কলহ ও নির্যাতনের শিকার হয়ে এক নারী গাছের মগডালে উঠে প্রায় দুই ঘণ্টা অবস্থান করার পর ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

উদ্ধারকৃত নারী (৩০) গার্মেন্টস শ্রমিক। দীর্ঘদিন আগে স্বামী তাকে সাত বছর বয়সী এক মেয়ে সন্তান রেখে পরিত্যাগ করলে তিনি জীবিকা নির্বাহের জন্য ঢাকার একটি পোশাক কারখানায় কাজ শুরু করেন। রোজার আগে তিনি বাড়িতে ফিরলে মা ও দুই ভাই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

তিনি জানিয়েছেন, পরিবারের নির্যাতন ও অপমান সহ্য করতে না পেরে শনিবার দুপুরে পারিবারিক ঝগড়ার একপর্যায়ে বাড়ির পাশের একটি গাছে উঠে পড়েন। স্থানীয় লোকজন প্রথমে ধারণা করেন, তিনি আত্মহত্যার চেষ্টা করছেন। পরে তার ছোট ভাই ফায়ার সার্ভিসে ফোন দিলে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর তাকে নিরাপদে নামিয়ে আনা হয়।

উদ্ধারের পর নারী অভিযোগ করে বলেন, ‘মা ও দুই ভাই আমাকে নিয়মিত মারধর করতেন, কটু কথা বলতেন। এসব সহ্য করতে না পেরে রাগের মাথায় গাছে উঠেছিলাম। তারা আমাকে পাগল প্রমাণ করতে ফায়ার সার্ভিস ডেকেছে। আমি সুস্থ আছি, পাগল নই।’

অন্যদিকে তার ছোট ভাই দাবি করেন, ‘মায়ের সঙ্গে খারাপ আচরণ করায় আমরা তাকে শাসন করেছিলাম। পরে মনে হলো, সে আত্মহত্যা করতে পারে। তাই ফায়ার সার্ভিসকে ডাকা হয়েছে।’

আরও পড়ুন: ঢাবির নতুন উপাচার্যের নাম ঘোষণা কি আজই?

এলাকার বাসিন্দা রাজিব জানান, এলাকার লোকজন প্রথমে ভেবেছিলেন মেয়েটি পাগল হয়ে গাছে উঠেছে। পরে জানতে পারেন, পরিবারের কাছ থেকেই তিনি নির্যাতনের শিকার হচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নারী প্রায় দেড় থেকে দুই ঘণ্টা গাছের ওপর ছিলেন। এ সময় নিচে উৎসুক জনতার ভিড় জমে যায়।

স্থানীয় ইউপি সদস্য আতিকুর রহমান আতিক বলেন, নারী অভিযোগ করেছেন তাকে নির্যাতন করা হচ্ছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। উভয় পক্ষের সঙ্গে কথা বলে পারিবারিকভাবে একটি সমাধানে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রিফাত আল মামুন বলেন, ‘ছোট ভাইয়ের ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। নারীটি মানসিকভাবে চাপের মধ্যে থাকলেও তিনি পাগল নন। তাকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তানজিন তিশার শাড়িকাণ্ডে নতুন মোড়, নারাজি আবেদন করলেন বাদী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাদা দলের কমিটি ঘোষণার পরদিনই কমিটির ৮ শিক্ষক পেলেন গুরুত্ব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের খসড়া প্রেসে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
২০১৯ সালের ডাকসু জিএস হয়ে ক্যাম্পাসে রাশেদ খাঁন, পরামর্শ দি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরে রাজীব পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধনে হামলা, আহত ৫
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বকালের সেরা কে—মেসির ইনস্টাগ্রাম ভিডিওতে বিতর্কের অবসান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬