বিপিএলে নতুন ভূমিকায় শোয়েব আখতার

২০ নভেম্বর ২০২৫, ০৩:৪০ PM
পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার

পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন মৌসুমে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি।

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত এ গতিতারকা খেলোয়াড়ি জীবনে ছিলেন বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বোলার। আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট উইকেট ৪৪৪টি। এর মধ্যে টেস্টে ৪৬ ম্যাচে ১৭৮, ওয়ানডেতে ১৬৩ ম্যাচে ২৪৭ এবং টি–টোয়েন্টিতে ১৫ ম্যাচে ১৯ উইকেট। 

২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬১ দশমিক ৩ কিলোমিটার গতিতে বল করে তিনি এখনও ক্রিকেট ইতিহাসের দ্রুততম বলের রেকর্ড ধরে রেখেছেন। অবশ্য খেলা ছাড়ার পর বিভিন্ন বিশ্লেষণমূলক অনুষ্ঠানে অংশ নেওয়া এবং নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে বেশ সক্রিয় শোয়েব। 

আরও পড়ুন: দুই সেঞ্চুরিতে পাঁচ শ'র আগেই থামল বাংলাদেশ

কোচিংয়ে যুক্ত হওয়ার আগ্রহ বহুবার প্রকাশ করলেও কখনই তা বাস্তবে রূপ নেয়নি। এবার বিপিএলে ঢাকার সঙ্গে যুক্ত হয়ে প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি দলে মেন্টর হিসেবে কাজ করবেন তিনি।

ইতোমধ্যে তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস ও উসমান খানকে স্কোয়াডে ভিড়িয়ে একের পর এক চমক নিয়েই হাজির হচ্ছে ঢাকা ক্যাপিটালস। বিপিএলের নিলামেও চমকপ্রদ কিছুই করতে যাচ্ছে রাজধানীর দলটি, এমনটাই প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের।

তানজিন তিশার শাড়িকাণ্ডে নতুন মোড়, নারাজি আবেদন করলেন বাদী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাদা দলের কমিটি ঘোষণার পরদিনই কমিটির ৮ শিক্ষক পেলেন গুরুত্ব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের খসড়া প্রেসে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
২০১৯ সালের ডাকসু জিএস হয়ে ক্যাম্পাসে রাশেদ খাঁন, পরামর্শ দি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরে রাজীব পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধনে হামলা, আহত ৫
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বকালের সেরা কে—মেসির ইনস্টাগ্রাম ভিডিওতে বিতর্কের অবসান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬