পদত্যাগ নাটকের পর আগের দায়িত্বেই বহাল সালাউদ্দিন

২০ নভেম্বর ২০২৫, ০৯:২৬ AM
কোচ সালাউদ্দিন

কোচ সালাউদ্দিন © টিডিসি ফটো

বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্বেই থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন। আয়ারল্যান্ড সিরিজের আগে পদত্যাগপত্র জমা দিলেও শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে তাকে দায়িত্বে বহাল থাকতে রাজি করানো গেছে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যম।

আয়ারল্যান্ড সিরিজ শুরুর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সালাউদ্দিন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবিও তার পদত্যাগ গ্রহণের বিষয়টি জানিয়েছিল। তবে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশের বাইরে থাকায় সে সময়ে জানানো হয়েছিল, বিষয়টি পুনরায় আলোচনা করা হবে।

এ নিয়ে বিসিবির এক পরিচালক জানান, ‘সালাউদ্দিন আবেগের বশে পদত্যাগ করেছিল। আমরা কথা বলেছি, সে জাতীয় দলের সঙ্গেই থাকছে।’

এদিকে আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দেওয়ার পরই পদত্যাগ করেন মোহাম্মদ সালাউদ্দিন। এক বছরের বেশি সময় ধরে প্রায় ৮ লাখ টাকা বেতনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কাজ করেন তিনি। পরে তার মেয়াদ বাড়িয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত করা হয়, তখন বেতন দাঁড়ায় প্রায় ৯ লাখ ৬১ হাজার টাকা। সব আলোচনার পর অবশেষে আগের পদেই থাকছেন দেশসেরা এই কোচ।

 

 

 

 

 

ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে যোগ দিলেন গ্রেটা থুনবার্গ
  • ১৩ অক্টোবর ২০২৬
উপজেলায় মিলবে মানসিক স্বাস্থ্যসেবা, যে সুখবর দিলেন স্বাস্থ্…
  • ১৩ অক্টোবর ২০২৬
অ্যাপোলো ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো বর্ণি…
  • ১৩ অক্টোবর ২০২৬
শেরপুরে আন্দোলনের মুখে বদলি মাকসুদা ইয়াসমিনকে নিতে নারাজ জা…
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ব্যাংক নিয়োগ দেবে এজেন্ট ব্যাংকিংয়ে, আবেদন ২২ অক্ট…
  • ১৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবি ছাত্রীর সঙ্গে মনোমালিন্য, বিষপান করে প্রেমিক শাবিপ…
  • ১৩ অক্টোবর ২০২৬