মুমিনুলের বিদায়, মুশফিক-লিটনে এগোচ্ছে বাংলাদেশ

১৯ নভেম্বর ২০২৫, ০৩:০১ PM
মুমিনুল হক-মুশফিক

মুমিনুল হক-মুশফিক © টিডিসি ফটো

প্রথম সেশনে তিন উইকেট হারিয়ে চাপে পড়লেও মিরপুর টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে দুর্দান্তভাবে ম্যাচে ফেরে বাংলাদেশ। শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম ও অভিজ্ঞ মুমিনুল হকের দায়িত্বশীল ব্যাটিংয়ে এই সেশনে আর কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা।  তবে চা বিরতির পর আউট হয়েছে মুমিনুল হক। ১২৮ বলে ৬৩ রানের ইনিংস খেলেন তিনি। মুমিনুলের বিদায়ের পর ভালো শুরু করেছেন লিটন। এদিকে শততম ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। ১১৯ বলে ৫৯ রানে অপরাজিত আছেন তিনি।

দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম ভালো শুরু দিলেও ৫২ রানে ভাঙে জুটি। ৪৪ বলে ৩৫ রান করে সাদমান ফিরে গেলে মুমিনুল নামেন ক্রিজে। এরপর দলীয় ৮৩ রানে ৮৬ বলে ৩৪ করা জয়ও বিদায় নেন। থিতু হতে পারেননি শান্তও, ১১ বলে ৮ রান করে ম্যাকব্রাইনের তৃতীয় শিকার হয়ে ফেরেন দলীয় শতরান পূর্ণ হওয়ার আগেই।

তবে বিপর্যয়ের পর পরিস্থিতি সামাল দিতে মুশফিক ও মুমিনুল দারুণ ভূমিকা রাখেন। প্রথম সেশনে তিন উইকেটে দলের সংগ্রহ ১০০ রানে থামলেও দ্বিতীয় সেশনে আইরিশ বোলারদের ওপর পুরোপুরি আধিপত্য দেখান দুজন। তারা দুজনই দৃঢ়তায় অপরাজিত থাকেন।

আইরিশদের হয়ে এখন পর্যন্ত অ্যান্ডি ম্যাকব্রাইন একাই তিনটি উইকেট নিয়েছেন।

‘সরকারের আগাম প্রস্তুতিতে ডেঙ্গুর মৃত্যুহার কমেছে ৪০ শতাংশ’
  • ১৩ অক্টোবর ২০২৬
যে কারণে এনটিআরসিএসর সিলেবাস ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না
  • ১৩ অক্টোবর ২০২৬
কাটেনি আফগানিস্তানের শঙ্কা, শেষ সেশনে রোমাঞ্চ
  • ১৩ অক্টোবর ২০২৬
মালদ্বীপে প্রবাসীদের অকাল মৃত্যু: কারণ অনুসন্ধানে কাজ করবে …
  • ১৩ অক্টোবর ২০২৬
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির…
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলে বসতি স্থাপনে আরও একধাপ এগোল নাসা, গড়ল নতুন রেকর্ড
  • ১৩ অক্টোবর ২০২৬