১ রান করলেই শততম টেস্টে সেঞ্চুরির মাইলফলক, মুশফিকের সামনে বিরল রেকর্ডের হাতছানি

১৯ নভেম্বর ২০২৫, ০৫:৫৯ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৫, ০৫:৫৯ PM
মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম © সংগৃহীত

৯০ ওভার শেষে আম্পায়ার ও মাঠের খেলোয়াড়দের অঙ্গভঙ্গি দেখে মনে হয়েছিল, টেস্টের প্রথম দিনে হয়তো একটি ওভার বাড়তি খেলানো হতে পারে। কিন্তু তা হয়নি। ফলে মুশফিকুর রহিম অপরাজিতই রইলেন ৯৯ রানে। আগামীকাল বৃহস্পতিবার কেবল ১ রান করলেই বিশ্বের মাত্র ১১তম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরি করার অনন্য রেকর্ড গড়বেন তিনি।

দিনের শেষ মুহূর্তগুলোতে সবার মনেই ছিল একটাই প্রশ্ন, আজই কি মুশফিক সেঞ্চুরি পাবেন? তাঁর ব্যাটিং দেখেও মনে হচ্ছিল, তিনি হয়তো আজই তিন অঙ্কে পৌঁছাতে চান। নইলে দিনের শেষ বলটি কি এমন ঝুঁকিপূর্ণ সুইপ খেলতেন এই অভিজ্ঞ ব্যাটার? শটটি ভালোই করেছিলেন, তবে সেঞ্চুরি পাওয়া হয়নি; এসেছে মাত্র ১ রান।

আরও পড়ুন: শততম টেস্টে মুশফিকের ফিফটি, আউট মুমিনুল

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিন্ধান্ত নেয় বাংলাদেশ। শের-ই বাংলা  স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টা থেকে ম্যাচটি শুরু হয়। মুশফিকের ৯৯* এবং মুমিনুল হকের দারুণ ফিফটিতে প্রথম দিন শেষে বাংলাদেশ করেছে ৪ উইকেটে ২৯২ রান। নাজমুল ছাড়া সবাই ভালো শুরু পেয়েছেন। ওপেনার সাদমান করেছেন ৩৫, মাহমুদুল ৩৫। আর লিটন দাস অপরাজিত আছেন ৪৭ রানে।

শততম টেস্ট যেকোনো ক্রিকেটারের ক্যারিয়ারে এটি যেমন বড় গর্বের, তেমনি চাপেরও। কিন্তু মুশফিকুর রহিম ফের প্রমাণ করলেন, কেন তিনি সর্বদাই এগিয়ে। ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরির দ্বারপ্রান্তে লাল-সবুজের অভিজ্ঞ এই ব্যাটার। আগামীকাল সবার চোখ থাকবে এক ঐতিহাসিক মুহূর্তের দিকে—মুশফিক কি শততম টেস্টে সেঞ্চুরির সেই বিরল মাইলফলক ছুঁতে পারবেন?

‘সরকারের আগাম প্রস্তুতিতে ডেঙ্গুর মৃত্যুহার কমেছে ৪০ শতাংশ’
  • ১৩ অক্টোবর ২০২৬
যে কারণে এনটিআরসিএসর সিলেবাস ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না
  • ১৩ অক্টোবর ২০২৬
কাটেনি আফগানিস্তানের শঙ্কা, শেষ সেশনে রোমাঞ্চ
  • ১৩ অক্টোবর ২০২৬
মালদ্বীপে প্রবাসীদের অকাল মৃত্যু: কারণ অনুসন্ধানে কাজ করবে …
  • ১৩ অক্টোবর ২০২৬
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির…
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলে বসতি স্থাপনে আরও একধাপ এগোল নাসা, গড়ল নতুন রেকর্ড
  • ১৩ অক্টোবর ২০২৬