দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৯ নভেম্বর ২০২৫, ১০:১২ AM
 মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম © সংগৃহীত

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিন্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শের-ই বাংলা  স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টা থেকে ম্যাচটি শুরু হয়েছে। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে আয়ারল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। 

ম্যাচ শুরু আগে মুশফিকুর রহিমকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলতে নামছেন তিনি।

বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। আগের ম্যাচে খেলা দুই পেসার হাসান মাহমুদ আর নাহিদ রানা নেই এই ম্যাচে। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও হাসান মুরাদ।

 

 

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬
বাসে ‘জয় বাংলা’ স্লোগানে বাধ্য করার অভিযোগ, যে ব্যাখ্যা দিল…
  • ২২ নভেম্বর ২০২৬
রাতের অন্ধকারে চবির শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
  • ২২ নভেম্বর ২০২৬