বিপিএলে খেলবেন না তামিম ইকবাল

১৭ নভেম্বর ২০২৫, ০৩:১৪ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে খেলবেন না সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ২৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নিলাম থেকে নিজের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত ইতোমধ্যেই বোর্ডকে জানিয়েছেন তিনি। বিপিএল গভর্নিং কাউন্সিলের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ক্রিকবাজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন তামিম। 

তার ভাষ্যমতে, ‘হ্যাঁ, আমি বিপিএলে থাকছি না। শাহরিয়ার নাফীসকে (বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার) অনুরোধ করেছি আমার নামটা খেলোয়াড় ড্রাফট থেকে তুলে নিতে।’

২০১২ সালে বিপিএল শুরুর পর থেকে প্রতি আসরেই খেলেছেন তামিম। টুর্নামেন্টের অন্যতম সফল ব্যাটারও তিনি। সাম্প্রতিক দুই মৌসুমে ফরচুন বরিশালকে টানা শিরোপা জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তবে স্বাস্থ্যগত সমস্যা, দীর্ঘ বিরতি ও প্রস্তুতির ঘাটতির কারণে এ মৌসুমে না খেলার ইঙ্গিত আগেই ছিল। এর সঙ্গে বরিশালের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো বিষয়টিকে আরও স্পষ্ট করেছে।

৩৬ বছর বয়সী তামিম গত মার্চে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর আর মাঠে ফেরেননি। এরপর তিনি ক্রিকেট প্রশাসনে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত নির্বাচনেও অংশ নেননি। সব মিলিয়ে বিপিএলে না খেলার সিদ্ধান্ত তার মাঠে ফেরার সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলছে। 

 

 

 

 

 

রহস্যময় 'সুবোধ' এবার ভারতে, 'হবেকি?'র নতুন গ্রাফিতি
  • ০২ জুলাই ২০২৬
মেসির বেলায় ছাড়, বালোগানের বেলায় লাল কার্ড—ফিফার বিরুদ্ধে দ…
  • ০২ জুলাই ২০২৬
পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ড, করুন আবেদন
  • ০২ জুলাই ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন ডা. ডোনার
  • ০২ জুলাই ২০২৬
একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, দুশ্চিন্তায় পরিবার
  • ০২ জুলাই ২০২৬
ঢাবির ফ্যাসিস্ট শিক্ষকদের শাস্তিসহ তিন দাবি সাদা দলের 
  • ০২ জুলাই ২০২৬