মুশফিককে সংবর্ধনায় যেসব আয়োজন করেছে বিসিবি

১৯ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ AM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ AM
 মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম © সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টা থেকে ম্যাচটি শুরু হবে। এই ম্যাচ দিয়েই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে যাচ্ছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ দলে নির্ভরযোগ্য এই ব্যাটারকে সংবর্ধনা দিতে বিশেষ আয়োজন করেছে বিসিবি।

 এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, মুশফিকের শততম টেস্ট উপলক্ষে ঠিক কোন কোন ধাপে তারা সম্মাননা দেবে।

বিসিবির সময়সূচি অনুযায়ী—

৯টা ১৬ মিনিটে মাঠে ঢুকবে বাংলাদেশ দল।

৯টা ১৭ মিনিটে মুশফিককে বিশেষ টুপি পরিয়ে দেবেন হাবিবুল বাশার সুমন।

৯টা ১৯ মিনিটে আকরাম খানের বিশেষ নকশার আরেকটি টুপি তুলে দেওয়া হবে মুশফিকের হাতে।

৯টা ২০ মিনিটে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মুশফিককে বিশেষ ক্রেস্ট দেবেন।

৯টা ২১ মিনিটে মুশফিককে দুইটি অটোগ্রাফসমৃদ্ধ জার্সি দেওয়া হবে—একটি তাঁর প্রথম টেস্ট অধিনায়ক হাবিবুল বাশার সুমনের কাছ থেকে, আরেকটি দেবেন বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

৯টা ২২ মিনিটে বক্তব্য দেবেন শান্ত।

৯টা ২৩ মিনিটে কথা বলবেন মুশফিকুর রহিম।

৯টা ২৪ মিনিটে হবে গ্রুপ ফটো।

৯টা ২৫ মিনিটে মাঠে নামবে দল।

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬
বাসে ‘জয় বাংলা’ স্লোগানে বাধ্য করার অভিযোগ, যে ব্যাখ্যা দিল…
  • ২২ নভেম্বর ২০২৬
রাতের অন্ধকারে চবির শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
  • ২২ নভেম্বর ২০২৬