শেষ ম্যাচে হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

২০ নভেম্বর ২০২৫, ০৭:৫২ AM
বাংলাদেশ এ দল

বাংলাদেশ এ দল © সংগৃহীত

এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল। গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ রানে হেরেও নেট রান রেটে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারা। একই গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সমান ৪ পয়েন্ট পেলেও আফগানিস্তান নেট রান রেটে পিছিয়ে থাকায় ছিটকে গেছে।

বুধবার (১৯ নভেম্বর) দোহায় টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং নেয়। শুরুর দিকেই পেসার আবু হায়দার রনি শ্রীলঙ্কার ওপেনার নিশান মাদুশকা ও ভিশেন হালামবাগেকে আউট করেন। দ্রুতই ৫১ রানের মধ্যেই চার উইকেট পড়ে যায় লঙ্কানদের। রাকিবুল হাসান ও আবদুল গাফফার সাকলাইন নেন বাকি দুই উইকেট।

এরপর ৫ নম্বরে নেমে ঝড় তোলেন সাহান আরাচিগে। ৪৯ বলে ৬৯ রানের ইনিংসে দলের স্কোর টেনে তোলেন তিনি। শেষ দিকে দুনিথ ভেল্লালাগে ১৪ বলে ২৩ ও রমেশ মেন্ডিস ১৮ বলে ১৭ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে শ্রীলঙ্কা তোলে ১৫৯ রান। বাংলাদেশের হয়ে জোড়া উইকেট নেন রিপন মন্ডল ও আবু হায়দার রনি।

জবাবে হাবিবুর রহমান সোহান ও জিসান আলম ভালো শুরু দিলেও কেউই ইনিংস বড় করতে পারেননি। সোহান ১৪ বলে ২৭ ও জিসান ১৬ বলে ১৭ রান করেন। তিনে নেমে জাওয়াদ আবরার ২৩ বলে ২৬ রান যোগ করেন। পরে আকবর আলী (২৬ বলে ২৫) ও অঙ্কন (১০ বলে ৮) ফেরত গেলে চাপ বাড়ে বাংলাদেশে।

শেষ দিকে ইয়াসির আলী (১৭ বলে ২০) ও এস এম মেহেরব (১৪ বলে ১৬*) লড়াই চালালেও প্রয়োজনীয় ১৮ রান তুলতে পারেনি দল। শেষ ওভারে আসে ১১ রান, ফলে ১৫৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে দুনিথ ভেল্লালাগে নেন তিন উইকেট, আর গারুকা সানকেথ, ট্রাভিউ ও মিলান রাথনায়েকে একটি করে উইকেট শিকার করেন।

 

 

ভ্যাকসিন দিলেও জলাতঙ্কে পাঁচজনের মৃত্যুতে উদ্বেগ, রিটের পর …
  • ২১ মে ২০২৬
সুপ্রিম কোর্টে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২০, আবেদন ১৫ জুন পর…
  • ২১ মে ২০২৬
ঈদ যাত্রা নিরাপদ করতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু বিআরটিএর
  • ২১ মে ২০২৬
ভাঙা আঙুল নিয়েই গোলবার সামলালেন মার্টিনেজ, ৪৪ বছরের অপেক্ষা…
  • ২১ মে ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস, আবেদন ৩১ ম…
  • ২১ মে ২০২৬
দুপুরের মধ্যে যে ৮ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081