ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

২১ মে ২০২৫, ০৮:৫৬ PM , আপডেট: ২২ মে ২০২৫, ০৮:৩৩ PM
বাংলাদেশ-আমিরাত

বাংলাদেশ-আমিরাত © সংগৃহীত

টানা তৃতীয় ম্যাচেও টস ভাগ্য সহায় হলো না বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের। টস জিতে তৃতীয়বারের মত সফরকারীদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

আজকের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিটি মূলত সূচিতে ছিল না। দুই দেশের বোর্ডের সিদ্ধান্তে এই ম্যাচটি বাড়ানো হয়। সে হিসেবে সিরিজ নির্ধারণী লড়াই আজ। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে একাদশে তিনটি পরিবর্তন এনেছে টাইগাররা। 

গেল ম্যাচের একাদশ থেকে নাজমুল হোসেন শান্ত, তানভীর ইসলাম ও নাহিদ রানা বাদ পড়েছেন। তাদের জায়গায় পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদী ও হাসান মাহমুদ একাদশে ফিরেছেন।

বাংলাদেশের একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

আরব আমিরাতের একাদশ: মোহাম্মদ জোহাইব, মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), রাহুল চোপড়া, আসিফ খান, আলিসান শারাফু, সগীর খান, ইথান ডি’সুজা, ধ্রুব পরাশর, হায়দার আলী, মতিউল্লাহ খান ও আকিফ রাজা। 

ট্যাগ: banglades
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬
বাসে ‘জয় বাংলা’ স্লোগানে বাধ্য করার অভিযোগ, যে ব্যাখ্যা দিল…
  • ২২ নভেম্বর ২০২৬
রাতের অন্ধকারে চবির শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
  • ২২ নভেম্বর ২০২৬