মাভাবিপ্রবি

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য নেই বিশেষ আয়োজন

১৮ মার্চ ২০২৬, ০৪:৩৮ PM
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

আসন্ন ঈদ-উল- ফিতর উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আবাসিক হলগুলোতে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য কোনো বিশেষ আয়োজন থাকছে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। মঙ্গলবার (১৭ মার্চ) এক সাক্ষাতকারে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান তিনি।

ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ‘গত ঈদ-উল-আযহায় আমরা প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম কিন্তু অন্যান্যবারের মতো এইবারও ঈদ-উল-ফিতরে সেটি সম্ভব হচ্ছে না। আমাদের বিশ্ববিদ্যালয় বাজেটে যে অর্থ পেয়ে থাকে সেইখানে এই ঈদে হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য অর্থ বরাদ্দ নেই। আর ইউজিসি থেকেও এ বিষয়ে কোন আর্থিক সহায়তা দেওয়া হয় না। তাই আমরা প্রশাসন থেকে চেষ্টা করলেও, আসলে হল তহবিলে সীমাবদ্ধতার জন্য হলের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা দুরূহ বিষয় হয়ে ওঠে। এটি আমাদের জন্য বড় একটি প্রতিবন্ধকতা।

সুতরাং বিশ্ববিদ্যালয় তহবিলের সীমাবদ্ধতাকে মাথায় রেখে এবারের ঈদে শিক্ষার্থীদের জন্য বিশেষ কোন আয়োজন করা সম্ভব হচ্ছে না। তবে শিক্ষার্থীদের সহপাঠী, বন্ধু-বান্ধব যারা এই অঞ্চলের স্থায়ী কিংবা বিভিন্ন ক্লাব এবং বিভাগীয় উদ্যোগে  শিক্ষার্থীদের জন্য নানা ব্যবস্থা থাকতে পারে।’

এর আগে শিক্ষার্থীদের জন্য আয়োজন বিষয়ে বেগম ফজিলাতুন্নেছা জোহা হল অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ঈদে আমাদের হলে কোনো মেয়ে শিক্ষার্থী থাকছেন না। তাই আয়োজনের বিষয়টিও আর ভাবতে হচ্ছে না।

উল্লেখ্য, প্রতি ঈদেই চাকরি পরীক্ষার প্রস্তুতি নেওয়া কিছু সংখ্যক শিক্ষার্থী, বিদেশী শিক্ষার্থী সহ অন্যন্য ধর্মাবলম্বীরাও ক্যাম্পাসে অবস্থান করে থাকে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে নিরাপত্তা প্রহরীরা ক্যাম্পাসে অবস্থান করেন। তারা সকলেই আশা করেন ক্যাম্পাস থেকে অন্তত ঈদের দিনটিতে তাদের জন্য খাবারের বিশেষ আয়োজন থাকুক।

প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফটকে চাকসুর তালা, চক্রাকার বা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল কনসালটেন্ট …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9