গরু জবাইকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

১৮ মার্চ ২০২৬, ০৫:০৬ PM
আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে

আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে © সংগৃহীত

নেত্রকোনার মদন উপজেলায় গরু জবাইকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলা তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালি বিন্নি গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে পুতুল মিয়া (৪৫), সাদেক (৩৫), ও জানে আলমের ( ৩০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদের আগে নিজেদের মধ্যে আলোচনা করে গরু কেনা হয়, জবাইয়ের পর তা ভাগ বাটোয়ারা করার কথাও হয়। এতে বাধা সৃষ্টি করে কাওয়ালী বিন্নি গ্রামের বজলু মিয়ার (৬০) গ্রুপের সদস্যরা, পরে প্রতিপক্ষ মাজু মিয়ার (৪০) পক্ষের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে উত্তেজনায় সৃষ্টি হলে তা সংঘর্ষে রূপ নেয়।

এ বিষয়ে মদন থানা ( ওসি) তদন্ত দেবাংশু কুমার দে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬