চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

০১ মার্চ ২০২৬, ০২:১২ PM , আপডেট: ০১ মার্চ ২০২৬, ০২:১৩ PM
আমবাগানে পড়ে আছে মরদেহ

আমবাগানে পড়ে আছে মরদেহ © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগান থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শরীরে আঘাতের চিহ্ন ও ঘটনাস্থল থেকে নেশাজাতীয় ইনজেকশনের খালি অ্যাম্পুল ও সিরিঞ্জ উদ্ধার হওয়ায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নয়ালাভাংগা ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম শিহাব আলী তিনি সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন গ্রামের রফিকুল ইসলামের ছেলে। 

পুলিশ ও পরিবারের সদস্যদের তথ্যমতে, শিহাব শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ি এলাকায় খালার বাড়িতে থাকতেন। বিদেশ যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে তিনি জাপানি ভাষা শিখছিলেন। শুক্রবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।

শনিবার বিকেলে স্থানীয়রা আমবাগানে হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শাকিল হাসান বলেন, শিহাবের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে নেশাজাতীয় ইনজেকশনের খালি অ্যাম্পুল ও সিরিঞ্জ জব্দ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: সেই ছিনতাইকারীদের ভিডিও …
  • ২৯ আগস্ট ২০২৬
প্রধান শিক্ষককে হেনস্তার অভিযোগ বিএনপি নেতা ও তার ভাইয়ের বি…
  • ২৯ আগস্ট ২০২৬
ধোবাউড়ায় ভারতীয় ৭টি গরু আটক
  • ২৯ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক পরিষদের সভাপতি সোহাগ, সম্পাদক হানিফ
  • ২৯ আগস্ট ২০২৬
খাদ্যগুদামে অনিয়ম হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে: …
  • ২৯ আগস্ট ২০২৬
হাসপাতাল ফেলে আড়াই বছর যুক্তরাষ্ট্রে চিকিৎসক, স্থায়ী বরখাস্…
  • ২৯ আগস্ট ২০২৬