চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হিরোইনসহ যুবক আটক

০১ মার্চ ২০২৬, ০১:৫৬ PM
আটক যুবক

আটক যুবক © সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে হিরোইন ও একটি মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে গোমস্তাপুর উপজেলার রহনপুর বিওপির অধীন এলাকায় টহল চলাকালে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর বিওপির অধীন বোয়ালিয়া কাউন্সিল বাজার-সংলগ্ন পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। টহল কমান্ডার সুবেদার মো. আব্দুস সালাম মন্ডলের নেতৃত্বে বিশেষ টহল দল সন্দেহভাজন এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালায়।

তল্লাশিকালে তার কাছ থেকে ২৩ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। আটক ব্যক্তি মো. নাঈম ইসলাম (২৭)। তিনি শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী মধ্যবাজার এলাকার বাসিন্দা।

আটক ব্যক্তির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। উদ্ধার হিরোইন ও জব্দ মোটরসাইকেল পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। বিজিবি সংশ্লিষ্টরা সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছেন।

প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ০১ অক্টোবর ২০২৬
গোবিপ্রবিতে বছরে ৩৬ লাখ টাকা মেডিকেল ফি, তবুও চিকিৎসাসেবা ন…
  • ০১ অক্টোবর ২০২৬
‘গোলাপগঞ্জের হয়েও রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাইয়ের সামনে ছি…
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল ফজলে রাব্বির প্রাণ, পবিপ্রবিতে শোকের ছায়া
  • ০১ অক্টোবর ২০২৬
সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে নাম নেই, বেলাল বললেন—‘জুলাইয়ে…
  • ০১ অক্টোবর ২০২৬