সাকিবকে ছাড়িয়ে রেকর্ড গড়ার হাতছানি তাইজুলের

১০ নভেম্বর ২০২৫, ০৭:২২ PM
সাকিব-তাইজুল

সাকিব-তাইজুল © সংগৃহীত

টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়তে ১০ উইকেট প্রয়োজন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের।

মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। এই টেস্টের আগে সর্বোচ্চ উইকেট শিকারের মাইলফলক অপেক্ষা করছে তাইজুলের সামনে। ৭১ টেস্টে ২৪৬ উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব আল হাসান।

২০১৪ সালের সেপ্টেম্বরে কিংস্টাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয় তাইজুলের। এখন পর্যন্ত দেশের হয়ে ৫৫ ম্যাচে ২৩৭ উইকেট শিকার করেছেন তিনি।

ইনিংসে ১৭ বার পাঁচ বা ততোধিক উইকেট এবং ম্যাচে দু’বার ১০ উইকেট শিকার করেছেন তাইজুল। তার বোলিং গড় ৩১ দশমিক ৩২ এবং ইকোনমি ৩ দশমিক ০৫।

২০১৪ সালের অক্টোবরে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারসেরা বোলিং করেন তাইজুল। ওই টেস্ট ৩ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬