জাবির ৭০৪ আসন ফাঁকা, দ্বিতীয় ধাপে ভর্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৯ মার্চ ২০২৬, ০৯:৫৭ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির ২য় ধাপের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রশাসন। এতে জানানো হয়েছে, বিভিন্ন ইউনিট ও বিভাগে মোট ৭০৪টি আসন শূন্য রয়েছে। সোমবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজার স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ মার্চ (সোমবার) ২য় ধাপের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, শুধুমাত্র পূর্বে পছন্দক্রম (Choice Form) পূরণকারী শিক্ষার্থীরা সরাসরি উপস্থিত হয়ে আবেদন করতে পারবেন। নির্ধারিত দিনে সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে সংশ্লিষ্ট ইউনিট অফিস থেকে ফরম সংগ্রহ করে আবেদন জমা দিতে হবে। 

নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়ে আবেদন না করলে পরবর্তী ধাপে আর বিবেচনা করা হবে না। এতে আরও বলা হয়, ভর্তি বাতিলসহ অন্যান্য কারণে শূন্য আসনের সংখ্যা পরিবর্তিত হতে পারে। এছাড়া, যারা পূর্বে মেধাতালিকা থেকে ভর্তির সুযোগ পেয়েও ভর্তি হননি, তারা এ ধাপে আবেদন করার সুযোগ পাবেন না।

আরও পড়ুন: দলীয় সরকার, কিছুটা দলীয় লোক তো থাকবেই—ভিসি নিয়োগ প্রসঙ্গে বিএনপি মহাসচিব

প্রকাশিত তালিকা অনুযায়ী, ‘এ’ ইউনিটে ২৭৩টি, ‘বি’ ইউনিটে ৯৩টি, ‘ডি’ ইউনিটে ৭৪টি এবং ‘ই’ ইউনিটে ৭৭টি আসন শূন্য রয়েছে। এছাড়া ‘সি’ ইউনিটের বিভিন্ন বিভাগ ও শিফটেও একাধিক আসন খালি রয়েছে। সব মিলিয়ে ছাত্রদের জন্য ৩৯৮টি এবং ছাত্রীদের জন্য ৩০৬টি আসন ফাঁকা রয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক রাঙাতে পারলেন না ক্লপ-জাভি
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এনসিপি নেতার মরদেহ উদ্ধার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারের বদলি
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্পের সঙ্গে বৈঠক করে বরখাস্ত হলেন কোস্টারিকার পররাষ্টমন…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেটের ১০ টাকা পরিশোধে তর্ক, ইবি শিক্ষার্থীকে মারধরের অভ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন ট্রাম্প
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬