রাবিতে প্রতিবন্ধী কোটার ভর্তিচ্ছুদের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা

১১ মার্চ ২০২৬, ০৯:১২ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শারীরিক প্রতিবন্ধী কোটায় ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য উত্তীর্ণ শিক্ষার্থীদের নির্বাচনী সাক্ষাৎকার আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হবে।

শারীরিক প্রতিবন্ধী নির্বাচন কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক (ভারপ্রাপ্ত) ডা. মাফরূহা সিদ্দিকা লিপির সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওইদিন শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসকের কক্ষে এ সাক্ষাৎকার নেওয়া হবে। এদিন এ, বি ও সি ইউনিটের শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

আরও বলা হয়েছে, সাক্ষাৎকারের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল সনদপত্র অথবা নম্বরপত্রসহ মূল রেজিস্ট্রেশন কার্ড, পরিদর্শক কর্তৃক স্বাক্ষরকৃত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং সমাজকল্যাণ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধীর সনদপত্র সঙ্গে আনতে হবে।

এছাড়া কোনো শিক্ষার্থীর নাম একাধিক ইউনিটে থাকলেও সাক্ষাৎকারে তাকে কেবল একবার অংশ নিতে হবে। সাক্ষাৎকারের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

রাজধানীতে এক দিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ নির্দেশনা: শিক্ষ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9