‘মেসি কাপ’ আয়োজনের ঘোষণা মেসির, খেলবে বিশ্বসেরা ৮ ক্লাব

১৬ অক্টোবর ২০২৫, ০৬:২৬ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

বিশ্ব ফুটবলের জাদুকর লিওনেল মেসি যেন আবারও প্রমাণ করলেন, তিনি কেবল মাঠের নায়ক নন, ভবিষ্যতের নির্মাতাও। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এক চমকপ্রদ ঘোষণায় জানালেন, এক অনন্য আন্তর্জাতিক যুব ফুটবল প্রতিযোগিতা ‘মেসি কাপ’ আয়োজন করতে যাচ্ছেন। 

আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে উৎসবের এই আসর গড়াবে। বয়সভিত্তিক অনূর্ধ্ব–১৬ পর্যায়ের এই টুর্নামেন্টে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ৮টি ক্লাব অংশ নেবে। তালিকায় বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান, চেলসি, আতলেতিকো মাদ্রিদ, রিভার প্লেট, নিওয়েল’স ওল্ড বয়েজ, আর মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামিও আছে।

৯ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৬ দিনের এই প্রতিযোগিতায় মায়ামির চেজ স্টেডিয়াম ও ক্লাবের অনুশীলন মাঠে মোট ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৪টি করে দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে, এরপর প্লে–অফ ও ফাইনালের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের পর্দা নামবে।

মেসির নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘৫২৫ রোজারিও’ টুর্নামেন্টটির আয়োজক। প্রতিষ্ঠানটি জানায়, এই আয়োজন শুধু একটি টুর্নামেন্ট নয়; এটি এক নতুন স্বপ্নযাত্রা, যেখানে ফুটবল, সংস্কৃতি ও উদ্ভাবন মিলেমিশে ভবিষ্যতের নতুন দিগন্ত গড়ে তুলবে।

মেসিও জানালেন, এটা পরের প্রজন্মের জন্য। বিশ্বের সেরা ক্লাবগুলোর তরুণ প্রতিভারা একসঙ্গে খেলবে, শিখবে, বেড়ে উঠবে—এটাই আমার আনন্দ।

সবমিলিয়ে মেসির শহর রোজারিও থেকে শুরু হওয়া সেই ভালোবাসার যাত্রা এবার বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে, যা কিনা ভবিষ্যতের ছোট্ট মেসিদের হাতে তুলে দিতে চায় এক অনন্ত স্বপ্নের আলো। 

জামায়াত আমিরের রহস্যময় পোস্ট
  • ১২ অক্টোবর ২০২৬
পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
  • ১২ অক্টোবর ২০২৬
মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬