১৪ বছর পর ভারতে আসছেন মেসি, খেলবেন ক্রিকেট ম্যাচ

০৩ অক্টোবর ২০২৫, ১২:১২ AM
ফুটবল জাদুকর লিওনেল মেসি

ফুটবল জাদুকর লিওনেল মেসি © সংগৃহীত

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ভারতে আসছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া সফরে তিনি কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লি—এই চারটি শহর ভ্রমণ করবেন। সফরের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাৎ এবং মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট কিংবদন্তিদের সঙ্গে একটি প্রীতি ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নিজের ভারত সফরের বিষয়টি নিশ্চিত করেন মেসি। বিবৃতিতে তিনি বলেন, ‘এই সফর আমার জন্য অনেক বড় সম্মান। ভারত আমার কাছে বিশেষ একটি দেশ। ১৪ বছর আগে এখানকার ভক্তদের যে ভালোবাসা পেয়েছিলাম, তা এখনও মনে আছে। আমি নতুন প্রজন্মের ভক্তদের সঙ্গে দেখা করতে এবং ফুটবলের প্রতি আমার ভালোবাসা ভাগ করে নিতে অধীর আগ্রহী।’

সফরের সবচেয়ে আলোচিত ঘটনা হতে যাচ্ছে মেসির ২২ গজের মাঠে ক্রিকেট খেলা। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত একটি ৭-এ-সাইড প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেবেন লিওনেল মেসি। এই ম্যাচে তার প্রতিপক্ষ হিসেবে মাঠে নামতে পারেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকার, বর্তমান অধিনায়ক রোহিত শর্মা, সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির মতো তারকারা।

মেসির এই সফর নিয়ে এরই মধ্যে উচ্ছ্বাসে মেতেছে ভারতের ফুটবল ও ক্রিকেটপ্রেমী জনতা। ১৪ বছর আগে ২০০১ সালে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসির খেলা দেখেছিল ভারতীয় দর্শক। এবার আরও বিস্তৃত পরিসরে তার আগমনকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা প্রস্তুতি।

ইলানের মাকে হারাতে চাই না!
  • ০২ নভেম্বর ২০২৬
নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন …
  • ০২ নভেম্বর ২০২৬
গাকৃবিতে শিল্প-সহযোগিতা ও ক্যারিয়ার গঠনে দিনব্যাপী সেমিনার
  • ০২ নভেম্বর ২০২৬
ইউআইইউর সহযোগিতায় জামালপুরে ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত
  • ০২ নভেম্বর ২০২৬
এলপি গ্যাসে আরও একলাফ, বাড়ল ২২৩ টাকা
  • ০২ নভেম্বর ২০২৬
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, আটক ৪১
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950