চমক রেখে আর্জেন্টিনার দল ঘোষণা, ডাক পেলেন নতুন ৩ মুখ

০৪ অক্টোবর ২০২৫, ০৮:৫১ AM
আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © সংগৃহীত ছবি

দুটি প্রীতি ম্যাচের জন্য চমক রেখে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। আগামী ১০ ও ১৩ অক্টোবর ভেনেজুয়েলা ও পুয়ের্তোর বিপক্ষে ম্যাচ দুটি খেলবে আলবিসেলেস্তেরা। শুক্রবার (৩ অক্টোবর) রাতে দলের বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি ২৮ সদস্যের দল ঘোষণা করে। এতে প্রথমবারে মত দলে ডাক পেয়েছেন নতুন তিন খেলোয়ার।

প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন মিডফিল্ডার অ্যানিবাল মরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো এবং গোলরক্ষক ফাকুন্দো। এছাড়া দীর্ঘদিন পর দলে ফিরেছেন ডিফেন্ডার মার্কোস সেনেসি, যিনি ২০২২ সালের জুনে জাতীয় দলের একমাত্র ম্যাচ খেলেছিলেন।

বর্তমানে ব্রাজিলের পালমেইরাস ক্লাবে খেলা ২৮ বছর বয়সী মরেনো তার ক্লাব পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়েছেন। রিভার প্লেটে খেলা ২১ বছর বয়সী রিভেরো এবং আর্জেন্টিনার রেসিং ক্লাবে খেলা ২৮ বছর বয়সী ফাকুন্দোও প্রথমবার ডাক পেয়েছেন।

দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। তবে প্রথম ম্যাচে মেসি ও তার ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো ডি পল খেলবেন কি না তা অনিশ্চিত। কারণ এমএলএসের ঘরের মাঠের ম্যাচের কারণে তাদের অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছে।

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা বাছাইপর্বে ১৮ ম্যাচে ১২ জয় ও দুই ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে সবার উপরে থেকে আর্জেন্টিনার পথচলা শেষ হয়েছে।

২৮ সদস্যের স্কোয়াড

গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুল্লি, ওয়ালটার বেনিতেজ, ফাকুন্দো ক্যামবেসেস।

ডিফেন্ডার: গনজালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওটামেন্দি, মার্কোস সেনেসি, লাউতারো রিভেরো, মার্কোস আকুনিয়া, নিকোলাস তাগলিয়াফিকো।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, অ্যানিবাল মরেনো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেস, নিকোলাস পাজ, জিওভানি লো সেলসো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।

ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে, নিকোলাস গনসালেস, ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো, লিওনেল মেসি, হোসে ম্যানুয়েল লোপেজ, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950