একদিনে দুই দুঃসংবাদ পেল মেসির মায়ামি

০৫ অক্টোবর ২০২৫, ১০:২৮ AM
মেসি

মেসি © সংগৃহীত ছবি

মেসির জাদুকরী পারফরম্যান্সে বড় জয় পেয়েছে মায়ামি, তবে ম্যাচ শেষে তাদের মুখে ছিল বিজয়ের হাসি নয়, হতাশার ছাপ। মেজর লিগ সকারে (এমএলএস) নিউ ইংল্যান্ডের বিপক্ষে ৪–১ গোলের দাপুটে জয় পেয়েছে ইন্টার মায়ামি। মেসি করছেন অ্যাসিস্টের হ্যাটট্রিক, জোড়া গোল করেন তাদেও আয়েন্দে ও জর্দি আলবা। টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর আবার জয়ে ফেরে দলটি। তবুও দিনটি রাঙানো হয়নি মায়ামির জন্য। একদিকে মৌসুম শেষে ফুটবল থেকে অবসর নিতে যাওয়া সের্হিও বুসকেতসকে দেওয়া হলো বিদায়ী সংবর্ধনা, অন্যদিকে শিরোপার শেষ আশাটুকুও শেষ হয়ে গেল। কারণ একই দিনে নিউ ইয়র্ক সিটিকে ১–০ গোলে হারিয়ে সাপোর্টার্স শিল্ড জিতে নেয় ফিলাডেলফিয়া।

আগের ম্যাচে শিকাগো ফায়ারের বিপক্ষে হারের পরই মায়ামির শিরোপা হাতছাড়া হওয়াটা প্রায় নিশ্চিত হয়ে যায়। শিল্ড জেতার জন্য নিজেদের শেষ দুই ম্যাচের একটি জিতলেই চলত ফিলাডেলফিয়ার। আজ সেই জয়ই নিশ্চিত করেছে তারা। এ জয়ের পর শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৩৩ ম্যাচে ৬৬। ৩ নম্বরে থাকা মায়ামির পয়েন্ট ৩২ ম্যাচে ৫৯।

এখন শেষ দুই ম্যাচে জিতলেও ফিলাডেলফিয়াকে ছুঁতে পারবে না হাভিয়ের মাচেরানোর দল। অন্যদিকে ৩৩ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে সিনসিনাটি। তাদের পক্ষেও ফিলাডেলফিয়াকে ছোঁয়ার সুযোগ নেই। এটি ফিলাডেলফিয়ার দ্বিতীয় শিল্ড জয়। এর আগে ২০২০ সালে শিল্ড জিতেছিল তারা

মেজর লিগ সকারে সাপোর্টার্স শিল্ড দেওয়া হয় সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলকে। গত বছর এই পুরস্কার জিতেছিল মায়ামি।

আজ ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় মায়ামি। ৩২ মিনিটে যার ফলও পায় তারা। বক্সের বাইরে থেকে মেসির দারুণ এক পাস ধরে গোল করেন আয়েন্দে। প্রথমার্ধের যোগ করা সময়ে দৃশ্যপটে আসে মেসি–আলবা জুটি। বক্সের ভেতর মেসির পাস থেকে গোল করেন আলবা। বিরতির পর ৫৯ মিনিটে নিউ ইংল্যান্ডের হয়ে ব্যবধান ২–১ করেন ডোর টুরগেমেন।

তবে এক মিনিট পর আবারও মেসি–ঝলক। এবার প্রায় মাঝমাঠ থেকে দারুণভাবে বল বাড়ান মেসি। সেটি ধরে লেগে থাকা ডিফেন্ডারের ফাঁদ এড়িয়ে নিজের দ্বিতীয় গোল করেন আয়েন্দে। এরপর ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন আলবা। এদিন ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে মৌসুম শেষে ফুটবল থেকে অবসর নিতে যাওয়া সের্হিও বুসকেতসকে।

মায়ামির পরের ম্যাচ ১২ অক্টোবর আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে। আর ১৯ অক্টোবর তারা মৌসুমের শেষ ম্যাচ খেলবে নাশভিলের বিপক্ষে।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950