চ্যাম্পিয়ন লিগে কোয়ার্টার-ফাইনালের ড্র; কে কার প্রতিপক্ষ

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২২ PM
চ্যাম্পিয়ন লীগের ড্র

চ্যাম্পিয়ন লীগের ড্র © টিডিসি ফটো

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্রয়ে আবারও ফুটবল বিশ্বের নজর কেড়েছে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ দ্বৈরথ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই ড্র অনুযায়ী, ইউরোপ সেরার লড়াইয়ে নকআউট পর্বের শুরুতেই একে অপরের মুখোমুখি হচ্ছে বর্তমান সময়ের অন্যতম সেরা এই দুই পরাশক্তি। একই সঙ্গে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা তাদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংলিশ দল নিউক্যাসল ইউনাইটেডকে। আগামী ১০ ও ১১ মার্চ শেষ ষোলোর প্রথম লেগ এবং ১৭ ও ১৮ মার্চ ফিরতি লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের মধ্যকার লড়াইটি সাম্প্রতিক বছরগুলোতে এক নতুন মাত্রা পেয়েছে। ২০১২-১৩ মৌসুম থেকে এখন পর্যন্ত এই দুই দল মোট ১৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে, যার মধ্যে মাদ্রিদ ৫টি এবং সিটি ৪টি জয় পেয়েছে, বাকি ৫টি ম্যাচ হয়েছে ড্র। এবার এই দুই দলের লড়াইয়ের বিজয়ীরা কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখ কিংবা আতালান্তার মুখোমুখি হবে। অন্যদিকে, প্রায় দুই যুগ পর চ্যাম্পিয়ন্স লিগে দেখা হতে যাওয়া বার্সেলোনা ও নিউক্যাসলের জয়ী দল কোয়ার্টার-ফাইনালে লড়বে আতলেতিকো মাদ্রিদ অথবা টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে।

এবারের ড্র অনুযায়ী অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যাচে পিএসজি মুখোমুখি হবে চেলসির, লিভারপুল লড়বে গালাতাসারাইয়ের বিপক্ষে এবং আর্সেনাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বায়ার লেভারকুজেনকে। এছাড়া বোদা/গ্লিম্ট খেলবে স্পোর্তিংয়ের বিপক্ষে। প্রাথমিক পর্বের বৈতরণী পেরিয়ে আসা দলগুলোর এই লড়াই শেষ পর্যন্ত এগিয়ে যাবে আগামী ৩০ মে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত হতে যাওয়া মেগা ফাইনালের দিকে।

শেষ ষোলোর পূর্ণাঙ্গ সূচি:

রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি

নিউক্যাসল ইউনাইটেড বনাম বার্সেলোনা

পিএসজি বনাম চেলসি

গালাতাসারাই বনাম লিভারপুল

আতালান্তা বনাম বায়ার্ন মিউনিখ

আতলেতিকো মাদ্রিদ বনাম টটেনহ্যাম হটস্পার

বায়ার লেভারকুজেন বনাম আর্সেনাল

বোদা/গ্লিম্ট বনাম স্পোর্তিং

কোয়ার্টার-ফাইনালের সম্ভাব্য লড়াই:

কোয়ার্টার-ফাইনাল ১: পিএসজি/চেলসি বিজয়ী বনাম গালাতাসারাই/লিভারপুল বিজয়ী

কোয়ার্টার-ফাইনাল ২: রিয়াল মাদ্রিদ/ম্যানচেস্টার সিটি বিজয়ী বনাম আতালান্তা/বায়ার্ন মিউনিখ বিজয়ী

কোয়ার্টার-ফাইনাল ৩: নিউক্যাসল/বার্সেলোনা বিজয়ী বনাম আতলেতিকো মাদ্রিদ/টটেনহ্যাম বিজয়ী

কোয়ার্টার-ফাইনাল ৪: বোদা/গ্লিম্ট/স্পোর্তিং বিজয়ী বনাম বায়ার লেভারকুজেন/আর্সেনাল বিজয়ী

সেমি-ফাইনালের সমীকরণও ড্রয়ের মাধ্যমে নির্ধারিত হয়েছে, যেখানে কোয়ার্টার-ফাইনাল ১ ও ২ এর বিজয়ী এবং ৩ ও ৪ এর বিজয়ীরা একে অপরের মুখোমুখি হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ মে, ২০২৬ তারিখে হাঙ্গেরির বুদাপেস্টে।

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় নেই গোবিপ্রবি, ক্ষোভ…
  • ০৬ মে ২০২৬
কক্সবাজারে লাবনী পয়েন্টে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
  • ০৬ মে ২০২৬
লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেবে মার্কিন বিশ্ব…
  • ০৬ মে ২০২৬
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন প্রকল্প গ্রহণে…
  • ০৬ মে ২০২৬
হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের
  • ০৬ মে ২০২৬
নেত্রকোনায় এসএসসি পরীক্ষার এক কেন্দ্রের সব কর্মকর্তাকে অব্য…
  • ০৬ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9