বেনফিকা ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ শিবিরে দুঃসংবাদ

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৬ PM
কিলিয়ান এমবাপে

কিলিয়ান এমবাপে © সংগৃহীত

ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে ওঠার মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে বড়সড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। ইনজুরির কারণে আজ রাতে বেনফিকার বিপক্ষে ফিরতি লেগের ম্যাচে মাঠে নামতে পারছেন না দলটির তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। 

ফরাসি সংবাদমাধ্যম লেকিপের প্রতিবেদন অনুযায়ী, হাঁটুতে প্রচণ্ড ব্যথার কারণে এমবাপে গতকালকের অনুশীলন শেষ করতে পারেননি এবং স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট বলছে, আজকের ম্যাচে তার খেলা প্রায় অসম্ভব।

ডিসেম্বর থেকেই বাম হাঁটুর লিগামেন্টের সমস্যায় ভুগছিলেন এমবাপে, যা পুরোপুরি সেরে না উঠলেও গত কয়েক সপ্তাহ তিনি মাঠে ছিলেন। রিয়াল কোচ আলভারো আরবেলোয়া এর আগে এমবাপে প্রস্তুত বলে জানালেও শেষ মুহূর্তে ঝুঁকি এড়াতে তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে কোচিং স্টাফ। চ্যাম্পিয়নস লিগে চলতি মৌসুমে ৮ ম্যাচে ১৩ গোল করে তালিকার শীর্ষে থাকা এই ফরাসি তারকার অনুপস্থিতি লস ব্ল্যাঙ্কোসদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এমবাপের বদলে রিয়ালের আক্রমণভাগে তরুণ গঞ্জালো গার্সিয়া সুযোগ পেতে পারেন বলে গুঞ্জন রয়েছে। এদিকে প্রতিপক্ষ বেনফিকা শিবিরেও রয়েছে নাটকীয়তা; বর্ণবাদমূলক আচরণের অভিযোগে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেলেও উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি দলের সঙ্গে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে বার্নাব্যুতে তাকে দেখার সম্ভাবনা রয়েছে।

লিসবনে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে ১-০ গোলে জয় পাওয়ায় আজকের ম্যাচে ড্র করলেই শেষ ১৬ নিশ্চিত হবে রিয়াল মাদ্রিদের। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে রিয়ালের মাঠে অন্তত ২ গোলের ব্যবধানে জিততে হবে বেনফিকাকে। হাইভোল্টেজ এই ম্যাচটি বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬