হামজা চৌধুরীকে ঘিরে দুঃসংবাদ পেল বাংলাদেশ

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৫ PM
হামজা দেওয়ান চৌধুরী

হামজা দেওয়ান চৌধুরী © সংগৃহীত

আগামী মার্চের শেষ দিকে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হাঁটুর চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন ইংল্যান্ড প্রবাসী তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। ধারণা করা হচ্ছে, চোট থেকে সেরে উঠতে তার কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

গত শনিবার চার্লটন অ্যাথলেটিকোর বিপক্ষে ম্যাচে হাঁটুতে আঘাত পান লেস্টার সিটির এই ফুটবলার। গুরুতর অস্বস্তিতে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। ম্যাচ শেষে লেস্টারের অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং জানান, দ্রুত হামজার ফেরা অনিশ্চিত এবং তার হাঁটুতে স্ক্যান করানো হবে।
এদিকে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, এমসিএল ইনজুরিতে পড়েছেন হামজা। এই চোটের কারণে তাকে ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। তবে অস্ত্রোপচারের প্রয়োজন নেই, এটিই কিছুটা স্বস্তির খবর। জানা গেছে, তার পুনর্বাসন প্রক্রিয়া দেখভাল করবে লেস্টার সিটি, পাশাপাশি বিষয়টি নজরে রাখবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আগামী ২৬ ও ৩১ মার্চ ভিয়েতনামের বিপক্ষে সম্ভাব্য প্রীতি ম্যাচ এবং সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই রয়েছে। এসব ম্যাচে হামজাকে পাওয়ার আশা থাকবে বাফুফের, যদিও তার ফেরা সময়সাপেক্ষ।

এদিকে চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটির অবস্থানও নড়বড়ে। অবনমন অঞ্চলের কাছাকাছি থাকায় হামজার চোট ক্লাবটির জন্যও বড় ধাক্কা। 

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬