বাফুফেকে তিনটি স্টেডিয়াম দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৯ PM
বাফুফের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সভা

বাফুফের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সভা © সংগৃহীত

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের শুধু মাঠের অংশটাই এতদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অধীনে ছিল। এবার গ্যালারি ও স্টেডিয়ামের আবাসন সুবিধাও ফেডারেশনের কাছে হস্তান্তর করা হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এই সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে সিলেট জেলা স্টেডিয়াম ও চট্টগ্রামের এমএ স্টেডিয়ামও বাফুফের কাছে হস্তান্তর করা হবে। আজ (২৪ ফেব্রুয়ারি) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এনএসসিতে বাফুফে কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘গ্রামাঞ্চলে অনেক ফুটবল মাঠ থাকতে পারে, তবে বিশেষ করে ফিফা অনুদানের আওতায় আমাদের ফুটবল ফেডারেশন কিছু ভেন্যু বরাদ্দের অনুরোধ করেছিল। আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আমরা চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনটি মাঠ ফুটবল ফেডারেশনকে হস্তান্তর করব।’

এই বৈঠকে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের পাশাপাশি সহ-সভাপতি ফাহাদ করিম, নাসের শাহরিয়ার জাহেদি এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রীর কাছে বেশ কিছু দাবি তুলে ধরেন ফেডারেশনের প্রতিনিধিরা, এর মধ্যে শুধু ফুটবলের জন্য নির্দিষ্ট ভেন্যুর বিষয়টি প্রধান দাবি হিসেবে উঠে আসে। বৈঠক শেষে আমিনুল হক জানান, ‘আলোচনা মূলত ফুটবলের ভবিষ্যৎ, বর্তমান গতিকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় তা নিয়েই হয়েছে।’

এই বৈঠককে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘বৈঠকের পর আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত অনুপ্রাণিত এবং উৎসাহিত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের নতুন অভিবাবকের নেতৃত্বে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং আমাদের রাষ্ট্রপতির সমর্থনে নিশ্চিতভাবেই এই মেয়াদে আমরা একটি ফুটবল-বান্ধব স্টেডিয়াম পাব।’ 

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9