চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

২৪ নভেম্বর ২০২৫, ০৭:৫৪ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

আফঈদা খন্দকারের নেতৃত্বে ঘরের মাঠে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জন্য ২৫ সদস্যের জাতীয় নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ২৬ নভেম্বর মালয়েশিয়া এবং ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে ঢাকায় খেলবে বাঘিনীরা। 

আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ। মূলত বৈশ্বিক এই টুর্নামেন্টকে সামনে রেখেই ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজটি খেলছে বাংলাদেশ।

গত অক্টোবরে ‎সর্বশেষ থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল লাল-সবুজেরা। সেখানে থাকা ২৩ জনের সবাই এবারও আছেন। তাদের সঙ্গে মামনি চাকমা ও তনিমা বিশ্বাস যুক্ত হয়েছেন। এর মধ্যে মামনিকে ২৩ জনের মূল স্কোয়াডে থাকলেও স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে তনিমার জায়গা হয়েছে। তার সঙ্গে রুমা আক্তারও এই সিরিজে স্ট্যান্ডবাই খেলোয়াড়।

ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ নারী ফুটবল দল: ‎‎রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী, নবীরন খাতুন, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মামনি চাকমা, শামসুন্নাহার সিনিয়র, হালিমা আক্তার, জয়নব বিবি, শিউলি আজিম, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী, উমহেলা মারমা, শাহেদা আক্তার, মোসাম্মত সুলতানা, মোসাম্মত সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা, সিনহা জাহান, রুমা আক্তার ও তনিমা বিশ্বাস।

 

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9