ফ্লাইট বাতিল, হোটেলেই আটকা জামাল ভূঁইয়ারা

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

নেপাল সফর শেষেও বৈরী পরিস্থিতির কারণে এখনও ঢাকায় ফিরতে পারেননি বাংলাদেশ ফুটবল দল। কাঠমান্ডুর বৈরী পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা হোটেলেই অবস্থান করছেন। নিরাপত্তা শঙ্কায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করায় দলের ফেরার পরিকল্পনাও স্থগিত হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল থেকে নির্ধারিত সময়ের একদিন আগে আজ বেলা ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 0372 ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল। তবে নেপালের বর্তমান পরিস্থিতিতে যাত্রা স্থগিত করা হয়েছে। দলের ফেরার বিষয়ে পরবর্তী আপডেট দ্রুত জানানো হবে।

এদিকে নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফের ব্যবস্থাপনা কমিটি। ঢাকায় নেপাল ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগও রাখা হচ্ছে। এছাড়া নেপালে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তার স্বার্থে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

উল্লেখ্য, নেপালে চলমান রাজনৈতিক আন্দোলন ক্রমেই সহিংস রূপ নিয়েছে। 

দুর্নীতি, অর্থপাচার, প্রশাসনিক অনিয়ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিধিনিষেধের প্রতিবাদে গেল সোমবার থেকে দেশব্যাপী ‘জেন-জি’ তরুণদের নেতৃত্বে বিক্ষোভ চলছে। সেদিন পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীরা ঢুকে পড়লে পুলিশি বাধায় ব্যাপক সংঘর্ষ হয়। এতে ১৯ জন নিহত এবং শতাধিক আহত হন।

পরিস্থিতি সামাল দিতে সোমবার রাতে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরদিন সকালে কৃষিমন্ত্রী পদত্যাগ করেন। তবে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিসহ পুরো মন্ত্রিসভার পদত্যাগ দাবি করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন। পরিস্থিতি অনুকূলে থাকায় শেষমেশ প্রধানমন্ত্রীও পদত্যাগ করেছেন। 

মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ৩০ সেপ্টেম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা যুবকের, …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অ্যাকশনএইড নিয়োগ দেবে অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার, আবেদন ৮…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬