রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের উন্নয়ন কাজ করবে বাফুফে: তাবিথ আউয়াল

২১ আগস্ট ২০২৫, ০৬:০৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
ডেমোক্রেটিব ফর অল উইমেন আন্তঃহল ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন শেষে বক্তব্য দিচ্ছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল

ডেমোক্রেটিব ফর অল উইমেন আন্তঃহল ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন শেষে বক্তব্য দিচ্ছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল © টিডিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে বলে মন্তব্য করেছেন (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৪টায় শাখা ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে ডেমোক্রেটিব ফর অল উইমেন আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা ২০২৫-এর উদ্বোধন শেষে মন্তব্য করেন তিনি।

তাবিথ আউয়াল বলেন, ‘আমরা গর্বের সঙ্গে স্মরণ করতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো এ রকম বড় একটা স্টেডিয়াম হয়। জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে শিক্ষার জায়গাটা আরও চর্চা করতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি করে স্টেডিয়াম হবে প্রতিটি স্কুলের সামনে মাঠ হবে। বর্তমানে এই স্টেডিয়ামটি আমরা জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাফুফের পক্ষ থেকে স্টেডিয়ামটি উন্নয়নে উদ্যোগ গ্রহণ করেছি। স্টেডিয়ামের সামনে মিনি স্টেডিয়াম করার দাবিটি আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে পেয়েছি।’

শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান।

মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের কারণে মারা যেতে পারে ১০০ কোটি মানুষ, দাবি বিল গেটসের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ তাইওয়ান…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬