ফাহমিদুলকে ঘিরে দুঃসংবাদ

১৫ অক্টোবর ২০২৫, ০৮:৩২ PM
ফাহমিদুল ইসলাম

ফাহমিদুল ইসলাম © সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এই ৪ ম্যাচে মোট ৯টি হলুদ কার্ড দেখেছে লাল-সবুজেরা। সেই হিসেবে, ম্যাচ প্রতি কার্ডের সংখ্যা দুইয়ের বেশি। তবে দুই ম্যাচে একটি করে হলুদ কার্ড দেখায় আগামী ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে ঘরের মাঠে খেলতে পারবেন না ফাহমিদুল ইসলাম।

এএফসির এশিয়ান কাপ বাছাইয়ের বাইলজ অনুযায়ী, কোনো ফুটবলার দুটি হলুদ কার্ড পেলে পরবর্তী ম্যাচে খেলার জন্য অযোগ্য থাকবেন। গত ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক ম্যাচেই হলুদ কার্ড দেখেন ইতালিপ্রবাসী ফাহমিদুল। মঙ্গলবার (১৫ অক্টোবর) হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে আরেকটি হলুদ কার্ড দেখেন তিনি। এতে ভারতের বিপক্ষে খেলা হবে না ফাহমিদুলের।

ভারতের বিপক্ষে বাছাইয়ে প্রথম ম্যাচে কার্ড দেখেছিলেন হৃদয় ও মজবিুর রহমান। এরপর ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে সর্বাধিক ৪টি কার্ড দেখে বাংলাদেশ। দুই ফরোয়ার্ড ফাহিম ও ফাহমিদুলের পাশাপাশি দুই ডিফেন্ডার শাকিল আহাদ তপু ও তপু বর্মণ কার্ড দেখেন।

এছাড়া ৯ অক্টোবর ঢাকায় রাকিব আর অ্যাওয়ে ম্যাচে ফাহমিদুল ও তারিক কার্ড দেখেন। এতে ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এক কার্ড পাওয়াদের মধ্যে কেউ আরেকটি কার্ড দেখলে আগামী বছরের ৩০ মার্চ সিঙ্গাপুর ম্যাচে খেলতে পারবেন না।

ভারত ম্যাচকে সামনে রেখে অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই জাতীয় দলের অনুশীলন হওয়ার কথা। তবে কার্ড জটিলতায় ওই ম্যাচে অনিশ্চিত ফাহমিদুল। ফলে, প্রাথমিক স্কোয়াডে তার ডাক না পাওয়ার সম্ভাবনাই বেশি।

ট্যাগ: বাফুফে
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9